বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট (West Bengal Election 2026) ঘোষণার আগেই বাংলায় পৌঁছে গিয়েছে ২৪০ কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চও। এবার দ্বিতীয় দফায় ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি বাহিনী আসবে।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট (West Bengal Election 2026) ঘোষণার আগেই বাংলায় পৌঁছে গিয়েছে ২৪০ কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চও। এবার দ্বিতীয় দফায় ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি বাহিনী আসবে। আর এই বাহিনী রাজ্যের কোথায় কত মোতায়েন করা হবে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। তার মধ্যে সিআরপিএফ-এর ১২০ কোম্পানি, বিএসএফ-এর ৬৫ কোম্পানি, সিআইএসএফ-এর ১৬ কোম্পানি, আইটিবিপি-র ২০ কোম্পানি এবং এসএসবি-র ১৯ কোম্পানি বাহিনী মোতায়েন হবে। সব মিলিয়ে ৪৮০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে তিন পুলিশ জেলা ও দুই কমিশনারেট মিলিয়ে ১০ মার্চ থেকে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে হবে মোট ৫৮ কোম্পানি। মুর্শিদাবাদেও বাহিনীর সংখ্যা বেড়ে হবে ৫৮ কোম্পানি। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ কোম্পানি এবং কলকাতায় ৩০ কোম্পানি মোতায়েন থাকবে আগামী সপ্তাহ থেকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১০ মার্চ ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কোথায় কত

দার্জিলিংয়ে মোতায়েন হচ্ছে ৫ কোম্পানি বাহিনী। শিলিগুড়ি পুলিশ জেলায় ২ কোম্পানি, কালিম্পংয়ে ১ কোম্পানি, কোচবিহারে ৬ কোম্পানিও, আলিপুরদুয়ারে ২ কোম্পানি, জলপাইগুড়ি ৩ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলায় ৪ কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় ৪ কোম্পানি, মালদহে ৬ কোম্পানি, মুর্শিদাবাদে ১২, জঙ্গিপুর পুলিশ জেলায় ৭ কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় ৭ কোম্পানি, রানাঘাট ৩ কোম্পানি, হাওড়া ৩ কোম্পানি, হাওড়া রুরাল ৩ কোম্পানি, হুগলি(রুরাল) ১০ কোম্পানি, চন্দননগর ৩ কোম্পানি, কলকাতায় মোতায়েন হবে ১৮ কোম্পানি, বারাসত পুলিশ জেলা ৫ কোম্পানি, বনগাঁ ২ কোম্পানি, বসিরহাট ১০ কোম্পানি, বারাকপুর ১০ কোম্পানি, বিধাননগর ১ কোম্পানি, বারুইপুর ৮ কোম্পানি, ডায়মন্ড হারবার ৫ কোম্পানি, সুন্দরবন ৫ কোম্পানি, পূর্ব মেদিনীপুর ১৪ কোম্পানি, পূর্ব বর্ধমান ১৭ কোম্পানি, আসানসোল-দুর্গাপুর পুলিশ জেলায় ১০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুর ১৩ কোম্পানি, ঝাড়গ্রাম ৬ কোম্পানি, বাঁকুড়া ৬ কোম্পানি, পুরুলিয়া ১৫ কোম্পানি এবং বীরভূমে ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী অতীতে আসেনি। এবার এই কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন করে থাকবেন। আগেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। প্রত্যেক বাহিনীকে পাঠানো বার্তায় বলা হয়েছিল, যে কোনও কোম্পানিতেই যেন অন্তত ৭২ জন করে থাকেন।

সূত্রের খবর, ১৭ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা প্রবল। বাংলায় ৭ মে-র মধ্যে সরকার গঠন করতেই হবে। কারণ, ওইদিনই পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হবে। নির্ঘণ্ট ঘোষণার পর থেকে ভোটগ্রহণ পর্যন্ত ২৮ থেকে ৪২ দিন পর্যন্ত সময় দিতেই হবে। ১৭ মার্চ যদি নির্ঘণ্ট ঘোষণা হয়, তাহলে ভোট শুরু হতে এপ্রিলের শেষ দিক হয়ে যাবে। সে ক্ষেত্রে ভোটগ্রহণ তিন দফার বেশি হবে না।