West Bengal Election 2026: কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতার পুলিশ কমিশনার, পুলিশ সুপার, ওসি এবং আইসি সহ সমস্ত পুলিশ আধিকারিকদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

West Bengal Election 2026: দ্বিতীয় দফার ভোটের আগে আরও সতর্ক নির্বাচন কমিশন (west bengal election 2026 date)। কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার পুলিশ ও নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সেরে নিল নির্বাচন কমিশন (election 2026 west bengal)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কড়া বার্তা দিল নির্বাচন কমিশন

কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতার পুলিশ কমিশনার, পুলিশ সুপার, ওসি এবং আইসি সহ সমস্ত পুলিশ আধিকারিকদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

Scroll to load tweet…

সূত্রের খবর, নিজেদের দায়িত্বে থাকা এলাকার মধ্যে যদি কোনও বিস্ফোরক উদ্ধার করা হয় বা কেউ ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট ওসি বা আইসি-কে নজিরবিহীন শাস্তির মুখে পড়তে হতে পারে। কোনওভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। তাই এই সমস্ত ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে হবে।

রবিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনার ডিইও ও পর্যবেক্ষকরা। এমনকি, এই বৈঠকে ছিলেন কমিশনের তরফ থেকে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত নিজেও।

প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোটের আগে এবার আরও সতর্ক নির্বাচন কমিশন। কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার পুলিশ ও নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সেরে নিল নির্বাচন কমিশন (election 2026 west bengal)। এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতার পুলিশ কমিশনার, পুলিশ সুপার, ওসি এবং আইসি সহ সমস্ত পুলিশ আধিকারিকদেরকে রীতিমতো কড়া বার্তা দেওয়া হয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।