West Bengal Election Date: পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ভোট ঘোষণা করছে জাতীয় নির্বাচন কমিশন। এই রাজ্যে এবার, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এই রাজ্যে অবাধ আর শান্তিপূর্ণ ভোট গ্রহণ করাই তাদের একমাত্র লক্ষ্য। আর সেই কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ভোট ঘোষণা করছে জাতীয় নির্বাচন কমিশন। এই রাজ্যে এবার,২ দফায় ভোট হবে। ভোটের দিন প্রথম দফায় ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণ করা হবে। বাকি ১৪২টি আসনে ভোট হবে ২৯ এপ্রিল। পশ্চিমবঙ্গে ভোট গণনা আর ফল প্রকাশ ৪ মে। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এই রাজ্যে অবাধ আর শান্তিপূর্ণ ভোট গ্রহণ করাই তাদের একমাত্র লক্ষ্য। আর সেই কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট-

  • প্রথম দফায় ভোট ২৩ এপ্রিল
  • ভোটের বিজ্ঞপ্তি জাতি ৩০ মার্চ
  • মনোনয়ন দাখিলের ৬ এপ্রিল
  • মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল
  • দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল
  • ভোটের বিজ্ঞপ্তি জারি ২ এপ্রিল
  • মনোনয়ন দাখিল ২ এপ্রিল
  • মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল
  • পশ্চিমবঙ্গে ভোট গণনা ৪ মে
  • ভোট প্রক্রিয়া শেষ ৬ মে 
  • আজ থেকেই জারি হয়ে গেল আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অব কনডাক্ট

পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। তার আগেই নতুন সরকার গঠন করা জরুরি। কমিশনের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন। পশ্চিমবঙ্গে নতুন ভোটার অর্থাৎ ১৮-১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার জন। ২০-২৯ বছর বয়সি ভোটার রয়েছেন ১ কোটি ৩১ লক্ষ জন। ১০০ শতাংশ বুথেই ওয়েবকাস্টিং ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে কমিশন।

পশ্চিমবঙ্গে সম্প্রতি সফর করেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই সময়ই জানা গিয়েছিল এই সফরের পরেই ভোটের দিন ঘোষণা করা হবে। ভোট শান্তিপূর্ণ করতে মরিয়া চেষ্টা করছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছ কোনও বৈধ ভোটারই ভোট প্রক্রিয়া থেকে বাদ পড়বে না। যদিও পশ্চিমবঙ্গে এখনও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। কমিশন জানিয়েছে ভোটের আগেই তা প্রকাশ করা হবে। জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের মানুষকেই এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভারতে ভোট হল গণতন্ত্রের সবথেকে বড় উৎসব।