West Bengal Election 2026: বৃহস্পতিবার সকালে, একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, করণদিঘি বিধানসভার সিপিএম প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিন বিভিন্ন বুথে ঘোরার সময় মাঝে রাস্তায় গাড়ি থামান। তারপর একটি দোকান থেকে বিড়ি কেনেন এবং বিক্রেতার সঙ্গে তিনি গল্প করেন। এরপর সোজা চলে যান পাশের ক্যাম্প অফিসে।
West Bengal Election 2026: বঙ্গে নির্বাচনের উত্তাপ। পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ পর্ব (election 2026 west bengal)। আর তিনি আছেন খোশমেজাজে। করণদিঘি বিধানসভার সিপিএম প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিন যেন ভোটের দিন সকালে পুরো মুডে আছেন (west bengal election 2026)।
বৃহস্পতিবার সকালে, একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। সেখানে দেখা যাচ্ছে, করণদিঘি বিধানসভার সিপিএম প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিন বিভিন্ন বুথে ঘোরার সময় মাঝে রাস্তায় গাড়ি থামান। তারপর একটি দোকান থেকে বিড়ি কেনেন এবং বিক্রেতার সঙ্গে তিনি গল্প করেন।
খোশমেজাজে করণদিঘির সিপিএম প্রার্থী
এরপর সোজা চলে যান পাশের ক্যাম্প অফিসে। সেখানে কর্মী এবং পথচলতি ভোটারদের সঙ্গে আড্ডা দেন। একজন আবার বলেন, “গাড়িতে বসে যান দাদা।" কিন্তু ‘দাদা' তখন সবার সঙ্গে কথা বলছেন। একজন আবার সিপিএম প্রার্থীর হার ধরে হাত ধরে বলেন “সব ঠিকাছে।"
প্রসঙ্গত, ভোটের প্রচারে রীতিমতো ঝড় তোলেন তিনি। বিশাল সংখ্যক গাড়ির কনভয় নিয়ে নমিনেশন জমা দিতে যান। পাশাপাশি বিরাট বাইক মিছিলও করতে দেখা যায় মহম্মদ সাহাবুদ্দিনকে।
একটি দোকান থেকে বিড়ি কেনেন এবং বিক্রেতার সঙ্গে তিনি গল্প করেন
আর ভোটের দিন সকালেও তাঁকে বেশ ছন্দে পাওয়া গেল। বিড়ি খেতে খেতে আড্ডা দিলেন। বৃহস্পতিবার সকালে, একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, করণদিঘি বিধানসভার সিপিএম প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিন বিভিন্ন বুথে ঘোরার সময় মাঝে রাস্তায় গাড়ি থামান। তারপর একটি দোকান থেকে বিড়ি কেনেন এবং বিক্রেতার সঙ্গে তিনি গল্প করেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ঘুরে দাঁড়াতে চাইছে বামেরা। তাহলে কি করণদিঘি থেকেই সেই ইতিহাস লেখা হবে? সেই উত্তর দেবে সময়। তবে ভোটের দিন সকালে, করণদিঘি বিধানসভার সিপিএম প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিনের শরীরী ভাষা যেন তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।