West Bengal Election Result 2026: প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে থেকেই এই ডোমকলকে শক্ত ঘাঁটি বানাতে শুরু করে বামেরা। তার উপর তৃণমূল শিবির থেকেও অনেকেই যোগ দিতে শুরু করেন সিপিএমে। ফলে, বোঝাই যাচ্ছিল যে, খেলা ঘোরাতে পারেন এক এককালের দাপুটে এই এসএফআই নেতা। এখন দেখা যাচ্ছে, সেটাই হতে চলেছে। 

West Bengal Election Result 2026: শূন্যের গেরো কাটছে বামেদের (bengal election result)। সম্ভবত সিপিএম-এর খাতা খুলতে চলেছে রাজ্য বিধানসভায় (West Bengal Election Result 2026)। মোটামুটি সকাল থেকে বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিকে এগোচ্ছে, তাতে ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে জিততে চলেছেন সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান (রানা)।

ডোমকলে এগিয়ে সিপিএম

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে থেকেই এই ডোমকলকে শক্ত ঘাঁটি বানাতে শুরু করে বামেরা। তার উপর তৃণমূল শিবির থেকেও অনেকেই যোগ দিতে শুরু করেন সিপিএমে। ফলে, বোঝাই যাচ্ছিল যে, খেলা ঘোরাতে পারেন এক এককালের দাপুটে এই এসএফআই নেতা। এখন দেখা যাচ্ছে, সেটাই হতে চলেছে। 

Scroll to load tweet…

এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী, সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান প্রায় ৯৮১০ ভোটে এগিয়ে আছেন। এই কেন্দ্রে তাঁর থেকে অনেকটাই পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। এমনকি, বিজেপিও অনেকটাই পিছিয়ে। 

রাজ্য বিধানসভায় খাতা খুলছে বামেরা?

আর এই মার্জিন বৃদ্ধির খবর সামনে আসতেই, ডোমকলে বাম কর্মী-সমর্থকরা লাল আবির খেলতে শুরু করে দিয়েছেন। রীতিমতো উৎসবের পরিবেশ চলছে ডোমকল জুড়ে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয় পায় তৃণমূল। 

কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। এই কেন্দ্রে এবার অনেক ভোটে এগিয়ে আছে সিপিএম। অর্থাৎ, ট্রেন্ড বলছে এবার রাজ্য বিধানসভায় খাতা খুলছে বামেরা। কাটছে শূন্যের গেরো, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখনও গণনা চলছে, চূড়ান্ত ফলাফল সামনে আসতে বিকেল হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে