West Bengal Election Result 2026: এই বিষয়ে কমিশনকে দ্রুত হস্তক্ষেপ করার আর্জি জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। উল্লেখ্য, এর আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের ভিতর সন্দেহজনক গতিবিধির অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। 

West Bengal Election Result 2026: নিয়ম ভেঙেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের রিটার্নিং অফিসার (West Bengal Election 2026)। কার্যত, নিয়মভেঙে পোস্টাল ব্যালট বাছাইয়ের কাজ করেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মধ্যে থাকা স্ট্রং রুমের রিটার্নিং অফিসার। এমনই বিস্ফোরক অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল তৃণমূল (WB Assembly Election Result 2026)।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের রিটার্নিং অফিসারের নামে অভিযোগ

এই বিষয়ে কমিশনকে দ্রুত হস্তক্ষেপ করার আর্জি জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। উল্লেখ্য, এর আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের ভিতর সন্দেহজনক গতিবিধির অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। সেই কারণে, বৃহস্পতিবার বিকেল থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শশী পাঁজা। 

Scroll to load tweet…

এই সবকিছুর মাঝেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে যান দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলের গণনাকেন্দ্রের স্ট্রং রুমে। শুধু তাই নয়, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজার অবস্থান চলাকালীনই, চৌরঙ্গি বিধানসভার বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক এবং মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ও পৌঁছে যান সেখানে। 

তৃণমূলের নজরে পোস্টাল ব্যালট বাছাই!

তারা আবার স্ট্রংরুমের সামনে তৃণমূলের বাড়তি জমায়েত নিয়ে আপত্তি জানান। শেষপর্যন্ত, কয়েক ঘণ্টা অবস্থান চলার পর, পুলিশি হস্তক্ষেপে অবস্থান তুলে নেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তবে স্ট্রং রুমে সন্দেহজনক গতিবিধি এবং নিয়ম না মেনে পোস্টাল ব্যালট বাছাই সংক্রান্ত কাজের অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে। 

যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে সেই অভিযোগকে উড়িয়ে দেওয়া হয়। তাদের বক্তব্য, আগে থেকেই ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলির প্রার্থীদের পোস্টাল ব্যালট সংক্রান্ত কাজের বিষয়ে জানিয়ে দেওয়া হয়। যদিও ইতিমধ্যেই বিস্ফোরক অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।