West Bengal Election Results 2026: সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে বাংলায় সরকার গড়তে পারে বিজেপি। এখনও পর্যন্ত এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক সংখ্য়া পেরিয়ে গেল বিজেপি। ১৭০ আসনে এগিয়ে গেরুয়া শিবির। তৃণমূল এগিয়ে ১০৩ আসনে। সিপিএম-ISF ২, কংগ্রেস ২ এবং অন্যান্যরা ২ আসনে এগিয়ে।

West Bengal Election Results 2026: সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে বাংলায় সরকার গড়তে পারে বিজেপি। এখনও পর্যন্ত এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক সংখ্য়া পেরিয়ে গেল বিজেপি। ১৭০ আসনে এগিয়ে গেরুয়া শিবির। তৃণমূল এগিয়ে ১০৩ আসনে। সিপিএম-ISF ২, কংগ্রেস ২ এবং অন্যান্যরা ২ আসনে এগিয়ে। এদিকে, বিজয়ের ইঙ্গিত পরিষ্কার হতেই উদযাপনে নেমে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির পুরনো দলীয় কার্যালয়ে মুরলীধর সেন লেনে ঝালমুড়ি বিতরণ শুরু হয়ে গিয়েছে। চলছে গেরুয়া আবীর খেলা। ঝাড়গ্রামে ভোটের প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই নিয়ে কটাক্ষ করেছিল তৃণমূল। সেই ঝালমুড়ি নিয়েই উদযাপন। লেখা রয়েছে, 'ঝালমুড়ির ঝাঁঝে উড়ে গেল তৃণমূল'।

দল ক্ষমতায় আসার দোরগোড়ায়, এটা বুঝতে পেরেই উন্মাদনায় মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। জেলায় জেলায় শুরু হয়েছে মিষ্টি বিলি, আবীর খেলা। গান চালিয়ে চলছে নাচ। পিছিয়ে নেই বিজেপির মহিলা কর্মীরাও। তাঁরাও পাল্লা দিয়ে নাচে গানে মেতে উঠেছেন। খড়গপুরে বিজেপি কর্মীদের মধ্যে উৎসবমুখর উল্লাস। কর্মীরা গেরুয়া আবীরে মেতে উঠেলেন এক উদযাপনে।

Scroll to load tweet…

নির্বাচনী প্রচারের সময় ঝাড়গ্রামে ভিন্ন মেজাজে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ১৯ এপ্রিল প্রচার সেরে হঠাৎ করেই কনভয়ের গাড়ি থামিয়ে স্থানীয় এক ঝালমুড়ির দোকান থেকে তিনি ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সেই মুহূর্ত ঝাড়গ্রামের মানুষের মনেও গভীরভাবে প্রভাব ফেলেছিল। আর আজকের প্রাথমিক ফল বলছে, ঝাড়গ্রামে আসলেই বিজেপি এগিয়ে রয়েছে। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনই অর্থাৎ ঝাড়গ্রাম, বিনপুর, নয়াগ্রাম এবং গোপীবল্লভপুরে বিজেপি প্রার্থীরা ভাল ফলাফল করেছে। তৃণমূল পিছিয়ে রয়েছে সবকটি আসনেই।

আর তা নিয়েই কটাক্ষ করছেন বিজেপি কর্মীরা। তাঁরা বলছেন, ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঝাল লেগে গেল তৃণমূলের। ঝালমুড়ি খাওয়া নিয়ে বিতর্কের জবাবে একই কথা বলেছিলেন মোদী। কৃষ্ণনগরে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “৪ মে বাংলায় বিজেপির জয়ের উৎসবও পালিত হবে। মিষ্টি বিতরণ করা হবে এবং ঝালমুড়িও বিলি করা হবে।” মমতা বন্দ্যোপাধ্যায়-নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “প্রসঙ্গত, আমি শুনেছি যে ঝালমুড়িও নাকি কাউকে কাউকে বেশ জোরদার একটা ধাক্কা দিয়েছে। আমি তো ঝালমুড়ি খেয়েছি, কিন্তু এর ঝাঁঝটা টের পেয়েছে তৃণমূলই।”