West Bengal Exit Poll 2026: পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই দেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের এক্সিট পোলে এমন কথাই বলা হচ্ছে। Check West Bengal Exit Poll 2026 seat projections

West Bengal Exit Poll 2026: পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই দেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের এক্সিট পোলে এমন কথাই বলা হচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত প্রায় সব কটি এক্সিট পোলগুলিই বলছে, ১৫ বছর পর বঙ্গের সিংহাসন হারাতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এক্সিট পোল অনুযায়ী, দেশের আরও একটি রাজ্য পেতে চলেছে বিজেপির মুখ্যমন্ত্রী। আজ রাতেই মোট পাঁচটি সংস্থা এক্সিট পোল প্রকাশ করেছে। সব ক'টির হিসাবই প্রায় একই দিক দেখাচ্ছে। প্রাজা সংস্থার এক্সিট পোলে বলা হয়েছে, রাজ্যে বিজেপি ২০৮টি পর্যন্ত আসনে জিততে পারে। আর সবচেয়ে কম আসনে বিজেপির জয়ের যে হিসাবে দেওয়া হয়েছে সেটি হল 'পোল ডায়েরি'সংস্থা। এই সংস্থার এক্সিট পোলে বলা হয়েছে বিজেপি ১৪২ থেকে ১৭১টি আসন জিততে পারে। যেখানে রাজ্যে সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Exit Poll বিজেপি সবচেয়ে কম জিততে পারে ১৪২, তৃণমূল সবচেয়ে বেশি ১৪০টি আসনে

সবগুলি সংস্থার এক্সিট পোলের গড় করলে দাঁড়ায় বা এই সব হিসাবের মাঝামাঝি ধরলে, বিজেপি প্রায় ১৬৪টি আসনে জিতেছে। যা সংখ্যাগরিষ্ঠতার অনেক ওপরে। সেখানে তৃণমূলের গড় আসন দাঁড়ায় প্রায় ১২৬। তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ, 'চাণক্য স্ট্র্য়াটেজি' (Chanakya Strategies)-এর হিসাব তুলনামূলকভাবে একটু কম (moderate) বিজেপির পক্ষে। সেই এক্সিট পোলে বিজেপির সর্বনিম্ন (১৫০) আর তৃণমূলের সর্বোচ্চ (১৪০)-এর মধ্যে পার্থক্য মাত্র ২০টি আসন। তার মানে, কিছু জায়গায় লড়াই এখনও কাছাকাছি হতে পারে বিশেষ করে কলকাতার শহুরে এলাকা, আর সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ, মালদা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ফল এতটা একপেশে নাও হতে পারে বলে সমীক্ষায় জানানো হয়েছে।

কী বলছে বুথফেরত সমীক্ষা

IANS-Matrize সমীক্ষা সংস্থার বুথফেরত সমীক্ষা রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে ১৪৬টি থেকে ১৬১টি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল ১২৫ থেকে ১৪০টি আসন পেয়েই ক্ষমতা হারাতে চলেছে। কংগ্রেস, বাম-আইএসএফ জোট পেতে চলেছে ৬টি ১০টি আসন। এবিপি নিউজে সম্প্রচারিত হওয়া বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে বাংলায় বিজেপি সর্বাধিক ১৭১টি, আর সর্বনিম্ন ১৪৬টি আসনে জিততে পারে। যেখানে পশ্চিমবঙ্গে সরকার গড়তে হলে ১৪৮ জন বিধায়কের প্রয়োজন হয়।

তৃণমূলের মজবুত ঘাঁটিতে এবার অনেক আসনে জিততে চলেছে বিজেপি

এই সংস্থার বুথফেরত সমীক্ষা বলছে, উত্তরবঙ্গে বিজেপি ক্লিন সুইপ করতে চলেছে। পাশাপাশি জঙ্গলমহলেও বেশ ভাল ফল করবে গেরুয়া শিবির। এমনকী কলকাতা, হাওড়া, দুই পরগণায় তৃণমূলের মজবুত ঘাঁটিতেও এবার ভাঙন ধরাবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির প্রচার বঙ্গবাসীর মন জিতেছে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে। তৃণমূলের সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্কে চিড় ধরিয়েছে কংগ্রেস, সিপিএম, আইএসএফ। যে কারণে মুর্শিদাবাদ, দ৭িণ ২৪ পরগণা, হুগলির বেশ কিছু আসনে তৃণমূল এবার ধরাশায়ী হতে পারে।

দুটি সংস্থার জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল

তবে 'পিপলস পালস' ও জনমত পোলসের সমীক্ষায় বলা হয়েছে রাজ্যে ক্ষমতা ধরে রাখবে তৃণমূল। জনমত পোলস-এর এক্সিট পোলে বলা হয়েছে তৃণমূল ২০০-২০৫টি আসন পেতে পারে। বিজেপি সেখানে জিততে পারে ৮০ থেকে ৯০টি আসন। এই সংস্থার সমীক্ষায় বলা হয়েছে কংগ্রেস ৩টি, বামেরা ১টি, ও অন্য়ান্যরা ৫টি আসন আসন জিততে পারে। অন্যদিকে, পিপলস পালস-এর জনমত সমীক্ষায় বলা হয়েছে তৃণমূল ১৭৭ থেকে ১৮৭টি আসনে জিতে ক্ষমতায় ফিরছে। সেখানে বিজেপি পাবে ৯৫-১১০টি আসন। এই সমীক্ষা সংস্থার মতে কংগ্রেস সর্বাধিক ৩টি ও বাম জোট ১টি আসনে জিততে পারে।

এক নজরে দেশের পাঁচটি সমীক্ষা সংস্থার এক্সিট পোল

১) P-MARQ: বিজেপি ১৫০-১৭৫, তৃণমূল ১১৮-১৩৮

২) Praja: বিজেপি ১৭৮-২০৮

৩) IANS-Matrize: বিজেপি ১৪৬-১৬১, তৃণমূল ১২৫-১৪০

৪) Poll Diary: বিজেপি ১৪২-১৭১, তৃণমূল ৯৯-১২৭

৫) Chanakya Strategies: বিজেপি ১৫০-১৬০, তৃণমূল ১৩০-১৪০

৬) Peoples Pulse: তৃণমূল ১৭৭-১৮৭, বিজেপি ৯৫-১১০, কংগ্রেস ১-৩, বাম জোট-১টি

৭) Janmat Polls: তৃণমূল ১৯৫-২০৫, বিজেপি ৮০-৯০, কংগ্রেস ১-৩, বাম-০-১, অন্যান্য- ৩-৫টি।