West Bengal Assembly Elections 2026 Exit Poll: এখনও পর্যন্ত বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Elections 2026 Phase 2) শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ১৪২ আসনে ভোটগ্রহণ হয়েছে। তার মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর কেন্দ্র।

West Bengal Assembly Elections 2026 Exit Poll: এখনও পর্যন্ত বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Elections 2026 Phase 2) শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ১৪২ আসনে ভোটগ্রহণ হয়েছে। তার মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর কেন্দ্র। সেখানে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে লড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণের মধ্য দিয়েই বর্তমান নির্বাচনী মরসুমের সমাপ্তি ঘটছে। কারণ তামিলনাড়ু, কেরালাম, আসাম এবং পুদুচেরিতে ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলটির ফলাফল ৪ মে ঘোষণা করা হবে।

বাংলার নির্বাচনের দ্বিতীয় দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে ২২০ জন মহিলা। কলকাতার ১১টি আসন-সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভোট হয়েছে। দ্বিতীয় দফার এই ১৪২টি আসনে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লক্ষ ৭৪ হাজার ৩০৬ এবং মহিলা ভোটার ১ কোটি ৫৭ লক্ষ ৪০ হাজার ২১৬২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯২ জন। দ্বিতীয় দফার ১৪২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তফসিলি জাতি (এসসি)-র জন্য সংরক্ষিত রয়েছে ৩৪টি আসন এবং তফসিলি জনজাতি (এসটি)-র জন্য সংরক্ষিত রয়েছে একটি আসন। আয়তনে সবচেয়ে ছোট কেন্দ্র জোড়াসাঁকো, সবচেয়ে বড় কল্যাণী। তবে ভোটারের সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় কেন্দ্র হুগলি জেলার চুঁচুড়া। সেখানে ২.৭৫ লক্ষ ভোটার রয়েছেন। ভোটারের সংখ্যার নিরিখে সবচেয়ে ছোট কেন্দ্র উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। এই কেন্দ্রে ১.১৭ লক্ষ ভোটার রয়েছেন।

দুই দফার এই নির্বাচনে দ্বিতীয় দফাই মূলত ক্ষমতা দখলের চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় দফার লড়াইয়ে একাধিক ‘স্টার’ এবং হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ ইভিএমে বন্দি হয়েছে।

দ্বিতীয় দফার ১৪২ আসনে কোন দল কোন আসনে জিততে পারে

  • ভাটপাড়া-বিজেপি
  • আমডাঙা-টিএমসি
  • বিজপুর-বিজেপি
  • বরানগর-বিজেপি
  • খড়দা-টিএমসি
  • নোয়াপাড়া-বিজেপি
  • স্বরূপনগর-টিএমসি
  • বনগাঁ উত্তর-বিজেপি
  • গাইঘাটা-বিজেপি
  • বাগদা-বিজেপি
  • বনগাঁ দক্ষিণ-বিজেপি
  • জগদ্দল-বিজেপি
  • পানিহাটি-বিজেপি
  • কামারহাটি-টিএমসি
  • বসিরহাট দক্ষিণ-টিএমসি
  • দমদম-বিজেপি
  • বসিরহাট উত্তর-টিএমসি
  • নৈহাটি-টিএমসি
  • অশোকনগর-টিএমসি
  • হাবরা-বিজেপি
  • বিধাননগর-বিজেপি
  • বারাসাত-বিজেপি
  • দমদম উত্তর -টিএমসি
  • দেগঙ্গা-টিএমসি
  • হাড়োয়া-টিএমসি
  • হিঙ্গলগঞ্জ-বিজেপি
  • বারাকপুর-বিজেপি
  • মধ্যমগ্রাম-টিএমসি
  • বাদুড়িয়া-কংগ্রেস
  • সন্দেশখালি-বিজেপি
  • মিনাখাঁ-টিএমসি
  • রাজারহাট গোপালপুর-বিজেপি
  • রাজারহাট নিউটাউন-টিএমসি
  • বারুইপুর পশ্চিম-টিএমসি
  • জয়নগর-টিএমসি
  • বাসন্তী-টিএমসি
  • সাতগাছিয়া-টিএমসি
  • গোসাবা-বিজেপি
  • বারুইপুর পূর্ব-টিএমসি
  • ফলতা-টিএমসি
  • কাকদ্বীপ-বিজেপি
  • মহেশতলা-টিএমসি
  • মগরাহাট পূর্ব-টিএমসি
  • ক্যানিং পশ্চিম-টিএমসি
  • কুলপি-টিএমসি
  • পাথরপ্রতিমা-বিজেপি
  • মেটিয়াব্রুজ-টিএমসি
  • রায়দিঘি-বিজেপি
  • ডায়মন্ড হারবার-টিএমসি
  • সাগর-টিএমসি
  • যাদবপুর-টিএমসি
  • কুলতলি-টিএমসি
  • মগরাহাট পশ্চিম-টিএমসি
  • সোনারপুর দক্ষিণ-বিজেপি
  • বেহালা পূর্ব-টিএমসি
  • ক্যানিং পূর্ব-টিএমসি
  • কসবা-টিএমসি
  • বজবজ-টিএমসি
  • ভাঙড়-আইএসএফ
  • মন্দিরবাজার-টিএমসি
  • সোনারপুর উত্তর-টিএমসি
  • টালিগঞ্জ-টিএমসি
  • বিষ্ণুপুর-টিএমসি
  • বেহালা পশ্চিম-টিএমসি
  • আউসগ্রাম-টিএমসি
  • গলসি-বিজেপি
  • কাটোয়া-টিএমসি
  • মেমারি-বিজেপি
  • খণ্ডঘোষ-টিএমসি
  • মঙ্গলকোট-টিএমসি
  • ভাতার-টিএমসি
  • পূর্বস্থলী উত্তর-বিজেপি
  • পূর্বস্থলী দক্ষিণ-টিএমসি
  • জামালপুর-টিএমসি
  • বর্ধমান দক্ষিণ-বিজেপি
  • বর্ধমান উত্তর-টিএমসি
  • রায়না-টিএমসি
  • মন্তেশ্বর-টিএমসি
  • কেতুগ্রাম-টিএমসি
  • কালনা-বিজেপি
  • কল্যাণী-বিজেপি
  • হরিণঘাটা-বিজেপি
  • চাকদা-বিজেপি
  • রানাঘাট উত্তর পূর্ব-বিজেপি
  • পলাশীপাড়া-টিএমসি
  • রানাঘাট দক্ষিণ-বিজেপি
  • নাকাশিপাড়া-বিজেপি
  • রানাঘাট উত্তর পশ্চিম-বিজেপি
  • তেহট্ট-বিজেপি
  • শান্তিপুর-বিজেপি
  • কৃষ্ণনগর উত্তর-বিজেপি
  • কৃষ্ণনগর দক্ষিণ-টিএমসি
  • কৃষ্ণগঞ্জ-বিজেপি
  • চাপড়া-টিএমসি
  • কালীগঞ্জ-টিএমসি
  • করিমপুর-টিএমসি
  • ভবানীপুর-বিজেপি
  • কাশীপুর-টিএমসি
  • চৌরঙ্গী-টিএমসি
  • মানিকতলা-বিজেপি
  • এন্টালি-বিজেপি
  • রাসবিহারী-টিএমসি
  • শ্যামপুকুর-বিজেপি
  • বেলেঘাটা-টিএমসি
  • কলকাতা পোর্ট-টিএমসি
  • বালিগঞ্জ-টিএমসি
  • জোড়াসাঁকো-বিজেপি
  • শ্রীরামপুর -বিজেপি
  • সিঙ্গুর-বিজেপি
  • তারকেশ্বর -বিজেপি
  • গোঘাট-বিজেপি
  • আরামবাগ-বিজেপি
  • পুরশুড়া-বিজেপি
  • খানাকুল-বিজেপি
  • সপ্তগ্রাম-বিজেপি
  • চুঁচুড়া-বিজেপি
  • পাণ্ডুয়া-টিএমসি/সিপিআইএম
  • বলাগড় -বিজেপি
  • চন্দননগর-বিজেপি
  • চণ্ডীতলা -টিএমসি
  • জাঙ্গিপাড়া-টিএমসি
  • চাম্পদানি -টিএমসি/বিজেপি
  • ধনিয়াখালি-বিজেপি/টিএমসি
  • উত্তরপাড়া-বিজেপি/টিএমসি
  • হরিপাল -টিএমসি
  • উত্তর হাওড়া -বিজেপি
  • দক্ষিণ হাওড়া -বিজেপি/টিএমসি
  • মধ্য হাওড়া - বিজেপি/টিএমসি
  • বালি-বিজেপি/টিএমসি
  • সাঁকরাইল -টিএমসি
  • পাঁচলা-টিএমসি
  • জগৎবল্লভপুর-টিএমসি
  • শিবপুর -বিজেপি
  • উলুবেড়িয়া উত্তর -বিজেপি/টিএমসি
  • উলুবেড়িয়া পূর্ব -বিজেপি/টিএমসি
  • উদয়নারায়ণপুর-টিএমসি
  • আমতা -বিজেপি/টিএমসি
  • বাগনান -বিজেপি
  • শ্যামপুর -বিজেপি
  • উলুবেড়িয়া দক্ষিণ-টিএমসি
  • উলুবেড়িয়া পূর্ব-টিএমসি