MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Govt Holidays: বছরে মাত্র ৪০টা ছুটি, শুভেন্দুর নির্দেশে নয়া হলিডে লিস্ট নবান্নর! চালু জানুয়ারি থেকেই

Govt Holidays: বছরে মাত্র ৪০টা ছুটি, শুভেন্দুর নির্দেশে নয়া হলিডে লিস্ট নবান্নর! চালু জানুয়ারি থেকেই

বাংলার সরকারি কর্মীদের ছুটির তালিকায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বর্তমানে বছরে ৫০টি সরকারি ছুটি থাকলেও তা কমিয়ে ৪০টির মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন কোন ছুটি বাদ পড়বে, তা এখনও চূড়ান্ত হয়নি।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 06 2026, 08:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

বাংলার সরকারি কর্মীদের জন্য বড়সড় পরিবর্তন আসতে চলেছে ছুটির তালিকায় (Government Holidays)। আগামী বছর থেকেই কি কমতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের ছুটি? সম্প্রতি ছুটির সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

বর্তমানে রাজ্য সরকারের ছুটির তালিকায় মোট ৫০টি ছুটি রয়েছে। সেই সংখ্যা কমিয়ে ৪০-এর মধ্যে রাখার জন্য অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন তিনি। ফলে নতুন বছরের ছুটির তালিকা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

310
Image Credit : AI

বুধবার রাতে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে এবং সরকারি দফতরগুলিতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে ছুটির সংখ্যা কমানো প্রয়োজন।

410
Image Credit : stockPhoto

এ প্রসঙ্গে শুভেন্দু জানান, তিনি অর্থসচিবকে ছুটি কমানোর কথা বলেছিলেন। এরপর অর্থসচিব ৪৫ দিনের একটি তালিকা তৈরি করে দেন। কিন্তু তাতেও সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় আরও কাটছাঁট করে ছুটির সংখ্যা ৪০-এর মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

510
Image Credit : stockPhoto

তবে ঠিক কোন কোন ছুটি বাদ যেতে পারে, তা এখনও স্পষ্ট নয়। অর্থ দফতরের তরফে নতুন তালিকা তৈরির কাজ চলছে বলে জানা যাচ্ছে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেই বিষয়টি পরিষ্কার হবে।

610
Image Credit : stockPhoto

বর্তমানে যে ৫০টি ছুটি রাজ্য সরকারি কর্মীদের জন্য নির্ধারিত রয়েছে, তার মধ্যে কোনগুলি বহাল থাকবে আর কোনগুলি বাদ পড়বে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে কর্মচারীদের একাংশের মধ্যে।

710
Image Credit : stockPhoto

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্যের ছুটির তালিকায় বেশ কিছু নতুন ছুটি যুক্ত হয়েছিল। জামাইষষ্ঠী, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং মনীষীদের জন্মদিন উপলক্ষে ছুটির ব্যবস্থা করা হয়েছিল।

810
Image Credit : Asianet News

এমনকী, জামাইষষ্ঠীর দিন অর্থ দিবস হিসেবেও ছুটি ঘোষণা করা হয়েছিল। এবার সরকার পরিবর্তনের পর সেই তালিকারও পুনর্বিবেচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কোনও নির্দিষ্ট ছুটি বাতিলের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

910
Image Credit : stockPhoto

ছুটি কমানোর সিদ্ধান্তের পিছনে প্রশাসনিক কাজের গতি বাড়ানোর যুক্তিই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজ্যে এখনও অনেক কাজ বকেয়া রয়েছে। সেই কাজগুলি দ্রুত শেষ করতে হলে সরকারি দফতরে নিয়মিত কাজের পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। শুধু ছুটি কমালেই অবশ্য প্রশাসনিক কাজের গতি বাড়বে কি না, তা নিয়ে প্রশ্ন থাকলেও সরকারের তরফে কর্মসংস্কৃতির উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

1010
Image Credit : stockPhoto

শুভেন্দু অধিকারী জানান, কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতেই হবে। নাহলে কাজ চলবে কীভাবে? তাঁর বক্তব্য, এখনও বহু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। তাই প্রশাসনিক ব্যবস্থাকে আরও সক্রিয় করে তুলতে ছুটির সংখ্যা কমানোর প্রয়োজন রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Balurghat News: নাটকীয় কায়দায় বালুরঘাটে গেরুয়া ঝড়! কীভাবে পঞ্চায়েত সমিতি হল বিজেপির?
Recommended image2
Now Playing
জাগ্রত বুড়ামা! ৫০০ বছরের রহস্যময় ইতিহাস, অমাবস্যায় সোনার সাজে দর্শন
Recommended image3
Bharosa Scheme: কবে থেকে শুরু হবে বেকার ভাতার আবেদন? কোন কোন ডকুমেন্ট লাগবে ‘ভরসা’ প্রকল্পের?
Recommended image4
Kharagpur Station Cash Seizure: খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ১.৪০ কোটি টাকা
Recommended image5
Now Playing
CM Suvendu Bhorosa Scheme: চাকরির অপেক্ষায় আর দুশ্চিন্তা নয়? বেকার যুবক-যুবতীদের পাশে নতুন প্রকল্প ‘ভরসা’
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved