MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Durga Puja Grant: দুর্গাপুজো কমিটিগুলির জন্য বিরাট সুখবর, আগের চেয়ে অনুদান বাড়াতে পারে নতুন সরকার

Durga Puja Grant: দুর্গাপুজো কমিটিগুলির জন্য বিরাট সুখবর, আগের চেয়ে অনুদান বাড়াতে পারে নতুন সরকার

রথযাত্রা শেষ হলেই বাঙালির মনে শুরু হয়ে যায় দুর্গাপুজোর কাউন্টডাউন। কোথাও কাঠামো পুজোর মাধ্যমে প্রতিমা তৈরির কাজ শুরু হয়, কোথাও আবার খুঁটিপুজো দিয়ে মণ্ডপ নির্মাণের শুভ সূচনা। একই সঙ্গে শুরু হয় পুজোর বাজেট তৈরির ব্যস্ততাও।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jul 17 2026, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

রথযাত্রা শেষ হলেই বাঙালির মনে শুরু হয়ে যায় দুর্গাপুজোর কাউন্টডাউন। কোথাও কাঠামো পুজোর মাধ্যমে প্রতিমা তৈরির কাজ শুরু হয়, কোথাও আবার খুঁটিপুজো দিয়ে মণ্ডপ নির্মাণের শুভ সূচনা। একই সঙ্গে শুরু হয় পুজোর বাজেট তৈরির ব্যস্ততাও। এবার সেই বাজেটকে ঘিরেই বাড়ছে জল্পনা। কারণ, রাজ্যে সরকার পরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্ন—দুর্গাপুজো কমিটিগুলিকে কি আগের মতোই আর্থিক অনুদান দেওয়া হবে? নাকি বাড়তে চলেছে অনুদানের পরিমাণ?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

নবান্ন সূত্রের খবর, এ বছরের অনুদান গতবারের তুলনায় বাড়তে পারে। ২০২৫ সালে রাজ্যের প্রতিটি অনুদানপ্রাপ্ত দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। প্রশাসনিক মহলে এখন জোর আলোচনা, এবার সেই অঙ্ক ১ লক্ষ ২০ হাজার টাকা বা তারও বেশি হতে পারে। যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।

36
Image Credit : Asianet News

তবে এবার একটি বড় পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, যেসব পুজো কমিটি সরকারি আর্থিক সহায়তার উপর নির্ভরশীল। কেবল তারাই অনুদান পাবে। যেসব বড় বাজেটের বা আর্থিকভাবে স্বচ্ছল পুজো কমিটির সরকারি সাহায্যের প্রয়োজন নেই, তারা অনুদান পাবে না।

46
Image Credit : Asianet News

২০১৮ সালে পূর্বতন সরকার প্রথম দুর্গাপুজোর জন্য ১০ হাজার টাকা অনুদান চালু করেছিল। এরপর প্রতি বছরই সেই অঙ্ক বাড়তে বাড়তে ২০২৫ সালে ১ লক্ষ ১০ হাজার টাকায় পৌঁছয়। গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটি এই অনুদান পেয়েছিল। পাশাপাশি বিদ্যুৎ বিলে ছাড়-সহ একাধিক সুবিধাও দেওয়া হয়েছিল।

56
Image Credit : Getty

সরকার পরিবর্তনের পর অনুদান নিয়ে পুজো উদ্যোক্তাদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই সংশয় অনেকটাই দূর হয়েছে। এখন সকলের নজর সরকারের আসন্ন বিজ্ঞপ্তির দিকে। সেখানে স্পষ্ট হবে, কোন মানদণ্ডে অনুদান দেওয়া হবে এবং অনুদানের চূড়ান্ত অঙ্ক কত হবে। নতুন সরকার যেভাবে এবার প্রথমবার রথযাত্রার জন্যও আর্থিক সহায়তা দিয়েছে, তাতে কলকাতা ও জেলার বহু ছোট ও মাঝারি বাজেটের দুর্গাপুজো কমিটি অনুদান বৃদ্ধির আশা করছে।

66
Image Credit : @Ishcomic/X

২০২৫ সালে দুর্গাপুজোর অনুদান বাবদ রাজ্যের কোষাগার থেকে প্রায় ৪৯৫ কোটি টাকা ব্যয় হয়েছিল। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এবার বড় ও আর্থিকভাবে স্বনির্ভর পুজো কমিটিগুলিকে অনুদানের বাইরে রাখা হতে পারে। তবে যেসব পুজো কমিটির প্রকৃত অর্থেই সরকারি সহায়তা প্রয়োজন, তাদের সংখ্যা বাড়তে পারে। ফলে অনুদানপ্রাপ্ত কমিটির মোট সংখ্যা খুব একটা কমবে না বলেই মনে করা হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?
Recommended image2
পশ্চিমবঙ্গ DA: অক্টোবরে ২ বার বেতন! 'চতুর্থীর দিনই ফের ঢুকবে টাকা' সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ঘোষণা
Recommended image3
Rail Land Lease: এবার চাষিদের জমি লিজ দেবে রেল, হবে আলু-ধান-গম-শাকসবজি চাষ
Recommended image4
Now Playing
Minority Vote: 'মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চান, না কি...' উপনির্বাচনের আগেই মুসলিমদের বড় পরীক্ষায় বসালেন শুভেন্দু
Recommended image5
Nandigram Vote: নন্দীগ্রামে হাসিরানির মনোনয়ন! 'চন্দ্রনাথ খুনে ভাইপো গ্যাং জড়িত' স্পষ্ট দাবি মুখ্যমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved