- Home
- West Bengal
- Auto Van Permit: প্রতি বিধানসভায় ১০০টি করে অটো ও ম্যাজিক ভ্যানের পারমিট! কীভাবে আবেদন করবেন?
Auto Van Permit: প্রতি বিধানসভায় ১০০টি করে অটো ও ম্যাজিক ভ্যানের পারমিট! কীভাবে আবেদন করবেন?
নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ১০০টি করে অটো এবং চার চাকার ম্যাজিক ভ্যানের পারমিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ১০০টি করে অটো এবং চার চাকার ম্যাজিক ভ্যানের পারমিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে পরিবহন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর।

রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় সর্বোচ্চ ১০০টি অটো এবং চার চাকার ম্যাজিক ভ্যানের পারমিট দেওয়া হবে। অর্থাৎ, প্রতিটি বিধানসভা কেন্দ্রে মোট ২০০টি পর্যন্ত নতুন পারমিট দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য দুটি। একদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, অন্যদিকে প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের সুবিধা বাড়ানো। যাঁরা নতুন করে অটো বা ম্যাজিক ভ্যান চালাতে চান, তাঁদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি, যাঁদের অটো বা ম্যাজিক ভ্যান রয়েছে কিন্তু পারমিট সংক্রান্ত সমস্যা আছে, তাঁরাও নতুন করে বৈধ পারমিট পাওয়ার সুযোগ পেতে পারেন।
তবে পারমিট পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত পূরণ করতে হবে। প্রতিটি জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিক বা RTO-রা সম্ভাব্য রুটের প্রস্তাব তৈরি করে পরিবহন দফতরে পাঠাবেন। কোন এলাকায় অটো বা ম্যাজিক ভ্যানের প্রয়োজন বেশি, কোথায় বাস পরিষেবা অপর্যাপ্ত এবং কোথায় নতুন গাড়ি চললে যানজটের সমস্যা তৈরি হবে না, সেই বিষয়গুলি বিবেচনা করা হবে।
জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছ থেকেও রুট সংক্রান্ত প্রস্তাব চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই প্রত্যেক জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক সেরে ফেলেছে জেলা প্রশাসন।
পারমিটের জন্য পরিবহণ দফতরের পোর্টালে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের ওয়েবসাইটে পারমিট সংক্রান্ত পরিষেবা রয়েছে। তবে এই অটো বা ম্যাজিক ভ্যান কেনার ক্ষেত্রে কোনও সরকারি ভর্তুকি মিলবে কি না তা এখনও স্পষ্ট নয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.