MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Somnath Temple: ১ টাকাও লাগবে না, ফ্রি-তে সোমনাথ মন্দির দর্শনে নিয়ে যাবে রাজ্য সরকার, যাবেন নাকি?

Somnath Temple: ১ টাকাও লাগবে না, ফ্রি-তে সোমনাথ মন্দির দর্শনে নিয়ে যাবে রাজ্য সরকার, যাবেন নাকি?

১১০০ জন পুণ্যার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে গুজরাতের সোমনাথ মন্দির দর্শনের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। কলকাতা থেকে গুজরাত পর্যন্ত যাতায়াতের সমস্ত খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jul 18 2026, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Gemini

১১০০ জন পুণ্যার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে গুজরাতের সোমনাথ মন্দির দর্শনের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। কলকাতা থেকে গুজরাত পর্যন্ত যাতায়াতের সমস্ত খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। অন্যদিকে সোমনাথে থাকার ব্যবস্থা, স্থানীয় পরিবহণ এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার দায়িত্ব নেবে গুজরাত সরকার ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : ANI

২০২৬ সালে সোমনাথ মন্দিরে গজনির মাহমুদের আক্রমণের এক হাজার বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকার ১১ জানুয়ারি থেকে এক বছরব্যাপী ‘সোমনাথ স্বাভিমান পর্ব—১০০০ ইয়ার্স অব আনব্রোকেন অ্যান্ড ইনডমিটেবল ফেইথ’ কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আরব সাগরের তীরে অবস্থিত ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ দর্শনের সুযোগ পাচ্ছেন বাংলার পুণ্যার্থীরা।

35
Image Credit : X

এই বিষয়ে শুক্রবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছেন। প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বেশি ১২৩ জন সুযোগ পাবেন উত্তর ২৪ পরগনা থেকে এবং ১১৬ জন দক্ষিণ ২৪ পরগনা থেকে। সবচেয়ে কম কোটা রাখা হয়েছে কালিম্পং জেলার জন্য, যেখানে সুযোগ পাবেন চার জন।

45
Image Credit : X

পুণ্যার্থী নির্বাচনের ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। সম্ভব হলে স্বামী-স্ত্রীকে একসঙ্গে নির্বাচিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অবিবাহিত, বিধবা বা অন্য কোনও একক যোগ্য আবেদনকারীর ক্ষেত্রে একজন সঙ্গীকেও অনুমতি দেওয়া যেতে পারে।

55
Image Credit : Gujarat PR

তীর্থযাত্রীদের তালিকা তৈরির সময় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তর এবং জেলার বিভিন্ন ভৌগোলিক এলাকার প্রতিনিধিত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন গ্রহণ চলবে ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড এবং ভোটার পরিচয়পত্রের তথ্য।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu: 'এই আরশোলা-ছারপোকাদের...' চরম ইঙ্গিত শুভেন্দুর! বিঁধলেন বিকাশকেও
Recommended image2
Now Playing
Dhruv Rathee: ধ্রুব রাঠিকে কী সত্যিই গ্রেফতার করা হয়েছিল? মুক্তির পর তাঁর দাবি ঘিরে তুমুল বিতর্ক, করলেন বড় চ্যালেঞ্জ!
Recommended image3
Durga Puja Weather: দেবীপক্ষের প্রথম দিনেই পুজো পুজো আবহাওয়া, রোদ ঝলমলে আকাশ মুখ ভার করবে চতুর্থী থেকেই
Recommended image4
Today’s News in Bengali Live: INDIA Bloc Protest - প্রধান বিচারপতির 'না'-এর পরেও সুপ্রিম কোর্ট অভিযান বিরোধীদের, দিল্লিতে কড়া পুলিশ
Recommended image5
Suvendu Adhikari: 'জাহাজবাড়ি করবেন না'! নন্দীগ্রামে হাসিরানিকে পাশে বসিয়ে কাকে নিশানা করেন শুভেন্দু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved