MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Rain Alert: গভীর নিম্নচাপ শক্তি হারালেও রেহাই নেই! কলকাতা-সহ বঙ্গে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির ভ্রুকুটি

Rain Alert: গভীর নিম্নচাপ শক্তি হারালেও রেহাই নেই! কলকাতা-সহ বঙ্গে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির ভ্রুকুটি

Weather News: শক্তি হারিয়েছে গভীর নিম্নচাপ, তবু স্বস্তি নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত জারি বৃষ্টির সতর্কতা। কোথায় কমলা সতর্কতা, কতটা হবে বৃষ্টি— জেনে নিন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 25 2026, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে গভীর নিম্নচাপ
Image Credit : Asianet News

স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে গভীর নিম্নচাপ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবার রাতেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। বৃহস্পতিবার রাতে তা শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
আরও ২৪ ঘণ্টায় আরও দুর্বল হবে নিম্নচাপ
Image Credit : Asianet News

আরও ২৪ ঘণ্টায় আরও দুর্বল হবে নিম্নচাপ

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি হারাবে। তবে তার আগেই এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে।

Related Articles

Related image1
DA: অবসরকর্মীদের ডিএতে দুর্দান্ত ছাড়! GPF-এ নয় বকেয়া টাকা ঢুকবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে
Related image2
TMC Symbol: মমতার প্রতীক মামলায় আর কত সময় চান? কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট
310
শুক্রবারও ভিজবে কলকাতা
Image Credit : gemini

শুক্রবারও ভিজবে কলকাতা

নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই শুক্রবারও বৃষ্টির মুখে কলকাতা। সকাল থেকেই শহর ও শহরতলিতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, আকাশ থাকছে মেঘলা।

410
একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
Image Credit : gemini

একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

510
তিন জেলায় জারি কমলা সতর্কতা
Image Credit : Gemini

তিন জেলায় জারি কমলা সতর্কতা

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে ভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

610
পুরুলিয়া-বাঁকুড়া সহ একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা
Image Credit : GEMINI

পুরুলিয়া-বাঁকুড়া সহ একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা

শুধু উপকূল লাগোয়া জেলাই নয়, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও। তবে শনিবার থেকে বৃষ্টির দাপট কমতে শুরু করবে বলে জানানো হয়েছে।

710
দিঘায় সমুদ্রস্নানে গিয়ে তলিয়ে গেল কিশোরী
Image Credit : gemini

দিঘায় সমুদ্রস্নানে গিয়ে তলিয়ে গেল কিশোরী

নিম্নচাপের জেরে গত তিন দিন ধরে উত্তাল রয়েছে সমুদ্র। বৃহস্পতিবার বিকেলে দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় ১৪ বছরের এক কিশোরী, যা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

810
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
Image Credit : gemini

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, যা কখনও কখনও ৬৫ কিলোমিটার পর্যন্তও পৌঁছে যাচ্ছে। এই কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

910
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস, জলপাইগুড়িতে অতিভারী বর্ষণের সতর্কতা
Image Credit : gemini

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস, জলপাইগুড়িতে অতিভারী বর্ষণের সতর্কতা

দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে, আর জলপাইগুড়িতে জারি হয়েছে অতিভারী বর্ষণের সতর্কতা। কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

1010
স্বাভাবিকের চেয়ে কম কলকাতার তাপমাত্রা
Image Credit : Asianet News

স্বাভাবিকের চেয়ে কম কলকাতার তাপমাত্রা

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla Live News: রিয়াধ বিমানবন্দরে হুথি হামলা, মৃত ১২! আহত ৩০৯, বন্ধ বিমান পরিষেবা
Recommended image2
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Recommended image3
WB Weather: ষষ্ঠী-সপ্তমীতে বৃষ্টির ভ্রুকুটি! পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? জানুন
Recommended image4
Now Playing
Anubrata Mondal : মেজাজ হারালেন অনুব্রত, কেষ্টর মুখে কষ্টের কথা
Recommended image5
Now Playing
Mamata Banerjee Detained In Delhi: ধর্না থেকে প্রিজন ভ্যান, তারপর থানা! ছাড়া পেয়েই দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব মমতা
Related Stories
Recommended image1
DA: অবসরকর্মীদের ডিএতে দুর্দান্ত ছাড়! GPF-এ নয় বকেয়া টাকা ঢুকবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে
Recommended image2
TMC Symbol: মমতার প্রতীক মামলায় আর কত সময় চান? কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved