MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA: অবসরকর্মীদের ডিএতে দুর্দান্ত ছাড়! GPF-এ নয় বকেয়া টাকা ঢুকবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে

DA: অবসরকর্মীদের ডিএতে দুর্দান্ত ছাড়! GPF-এ নয় বকেয়া টাকা ঢুকবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে

DA Arrears: পুজোর আগেই বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড় রকম স্বস্তি পেলেন রাজ্য সরকারি কর্মীরা। কারণ এবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কী প্রক্রিয়ায় বকেয়া ডিএর টাকা দেবে। GPF অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Sep 26 2026, 03:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
পুজোর আগেই বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Image Credit : Asianet News

পুজোর আগেই বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্যের সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর। পুজোর ছুটি শুরুর আগেই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে গোটা বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া মিটবে এক কিস্তিতেই
Image Credit : CHATGPT

২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া মিটবে এক কিস্তিতেই

২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া মহার্ঘ ভাতা একেবারে এক কিস্তিতেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই দাবি অবশেষে পূরণ হতে চলায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া কর্মচারী মহলে।

Related Articles

Related image1
UPI Fee: ইউপিআই পেমেন্টে কি এবার চার্জ? ১০% লেনদেন নিয়ে বড় বার্তা NPCI-এর
Related image2
FSSAI Paneer Rule: দুধের তৈরি না হলে আর 'পনির' বলা যাবে না, কড়া নিয়ম আনছে FSSAI
38
পদমর্যাদা অনুযায়ী আলাদা আলাদা পদ্ধতিতে মিলবে টাকা
Image Credit : Asianet News

পদমর্যাদা অনুযায়ী আলাদা আলাদা পদ্ধতিতে মিলবে টাকা

অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সব কর্মচারী একই পদ্ধতিতে টাকা পাবেন না। কর্মীদের পদমর্যাদার ভিত্তিতে ভিন্ন ভিন্ন নিয়মে বকেয়া অর্থ প্রদান করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

48
গ্রুপ এ, বি ও সি কর্মীদের টাকা জমা পড়বে জিপিএফ অ্যাকাউন্টে
Image Credit : AI

গ্রুপ এ, বি ও সি কর্মীদের টাকা জমা পড়বে জিপিএফ অ্যাকাউন্টে

গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদমর্যাদার কর্মচারীদের ক্ষেত্রে বকেয়া মহার্ঘ ভাতার টাকা সরাসরি নগদে না দিয়ে তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে।

58
গ্রুপ ডি কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে টাকা
Image Credit : Asianet News

গ্রুপ ডি কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে টাকা

তবে গ্রুপ ‘ডি’ পদমর্যাদার কর্মচারীদের ক্ষেত্রে নিয়ম আলাদা। তাঁদের বকেয়া টাকা জিপিএফে না গিয়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

68
অবসরের মুখে থাকা কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা
Image Credit : Asianet News

অবসরের মুখে থাকা কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা

যেসব কর্মচারীর চাকরি জীবনের মেয়াদ আর তিন মাস বা তার কম বাকি আছে, তাঁদের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তাঁদের সম্পূর্ণ বকেয়া অর্থ জিপিএফে না দিয়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

78
তালিকা থেকে বাদ শিক্ষক-শিক্ষাকর্মীরা, ক্ষোভ প্রকাশ
Image Credit : GEMINI

তালিকা থেকে বাদ শিক্ষক-শিক্ষাকর্মীরা, ক্ষোভ প্রকাশ

তবে এই গোটা সিদ্ধান্তে অসন্তুষ্ট রাজ্যের একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মী। কারণ, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিষয়ে অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে কোনও সরাসরি উল্লেখ নেই। ফলে তাঁদের এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

88
মুখ্যসচিবকে চিঠি শিক্ষক সংগঠনের, দ্রুত হস্তক্ষেপের আর্জি
Image Credit : stockPhoto

মুখ্যসচিবকে চিঠি শিক্ষক সংগঠনের, দ্রুত হস্তক্ষেপের আর্জি

এই বঞ্চনার প্রতিবাদে বেঙ্গল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BTEA) রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালকে ই-মেইল মারফত চিঠি পাঠিয়েছে। নির্বাচনের আগে সব বকেয়া মেটানোর প্রতিশ্রুতি সত্ত্বেও উদাসীনতার অভিযোগ তুলে তাঁরা মুখ্যসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন, যাতে দুর্গাপুজোর আগেই অন্তত প্রথম কিস্তির টাকা শিক্ষকরা হাতে পান।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Yojana: এক ধাক্কায় অর্ধেক হয়ে গেল অন্নপূর্ণা যোজনা টাকা, পুজোর মুখে বিপাকে কারা?
Recommended image2
WB Tribunal Appeal Update: বাদ পড়া ভোটারদের ফের নাম তোলার প্রক্রিয়া শুরু, কীভাবে করবেন আবেদন?
Recommended image3
Bikashranjan Bhattacharya: বৃহস্পতিবার ভোরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ
Recommended image4
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Recommended image5
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
Related Stories
Recommended image1
UPI Fee: ইউপিআই পেমেন্টে কি এবার চার্জ? ১০% লেনদেন নিয়ে বড় বার্তা NPCI-এর
Recommended image2
FSSAI Paneer Rule: দুধের তৈরি না হলে আর 'পনির' বলা যাবে না, কড়া নিয়ম আনছে FSSAI
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved