MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে এবার প্রতি মাসে দিতে হবে ২০০ টাকা? বিরাট তথ্য সামনে এল

লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে এবার প্রতি মাসে দিতে হবে ২০০ টাকা? বিরাট তথ্য সামনে এল

বিরোধীদের অভিযোগ রাজ্যের বিভিন্ন ভাতা-প্রকল্প চালাতে গিয়ে কোষাগার খালি সরকারের! এই আবহে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। এবার থেকে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেতে গেলে মহিলাদের টাকা দিতে হবে! প্রতি মাসে ২০০ টাকা করে দিলে, তবেই মিলবে লক্ষ্মীর ভান্ডার?

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 25 2024, 08:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115
Image Credit : facebook

লক্ষ্মীর ভান্ডারের এক চালে বিজেপিকে লোকসভা ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
215
Image Credit : facebook

বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প।

315
Image Credit : facebook

আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা বাড়ানো হয়।

415
Image Credit : facebook

ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান ১ হাজার টাকা।

515
Image Credit : facebook

অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পেতেন ১ হাজার টাকা, সেই জায়গায় এখন তারা পান ১২০০ টাকা।

615
Image Credit : facebook

২০২৪ লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তৃণমূল। বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদের। এবার এল নয়া আপডেট!

715
Image Credit : facebook

এবার থেকে কি লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য প্রতিমাসে ২০০ টাকা করে দিতে হবে বাড়ির মহিলাদের! এমনই অভিযোগ নিয়ে এলেন বীরভূমের (Birbhum) সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের মহিলারা।

815
Image Credit : Asianet News

একটি শিবির তৈরি করা হয় সিঙ্গি গ্রামে। সেই শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর অশোক প্রামাণিক। সেখানে তার সাথে হাজির ছিলেন কিছু সঙ্গীসাথীও।

915
Image Credit : Asianet News

আর এইদিন এই শিবিরের বিরুদ্ধেই গর্জে উঠল সিঙ্গি গ্রামের মানুষজন। অশোক প্রামাণিকও ভাবতে পারেননি যে, আম জনতা এরকম ক্ষেপে উঠতে পারেন বলে।

1015
Image Credit : Asianet News

এইদিন শিবিরে উপস্থিত মানুষজন থেকে শুরু করে এলাকাবাসীরা জানান, তাদের থেকে আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নেওয়া হয়েছে। এসবের পাশাপাশি প্রত্যেকের কাছে দাবি করা হচ্ছে ২০০ টাকা।

1115
Image Credit : stockPhoto

টাকা না দিলেই নাকি লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।

1215
Image Credit : stockPhoto

হুমকি শুনে প্রাথমিকভাবে ঘাবড়েই যান গ্রামের মহিলারা। টাকা দিতে লাইনেও দাঁড়ান। ২০০ টাকার বদলে প্রত্যেক মহিলার হাতে ধরিয়ে দেওয়া হয় পঞ্চায়েত থেকে দেওয়া রশিদ।

1315
Image Credit : Social media

তবে বিষয়টা গোটা গ্রামে চাউর হতেই ক্ষেপে ওঠেন বাকি বাসিন্দারা। একজোট হয়ে এর প্রতিবাদ শুরু করতেই থতমত খেয়ে যান অশোক প্রামাণিক।

1415
Image Credit : stockPhoto

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অশোক প্রামাণিক‌। তিনি বলেন, ‘বাড়িঘর জায়গা জমির হিসেব অনুযায়ী কারো কাছে ২০০ টাকা, কারো কাছে ৫০০ টাকা কর নেওয়া হচ্ছে। তিনি কাউকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বলেননি।’

1515
Image Credit : Asianet News

অন্যদিকে গ্রামের মহিলাদের দাবি, কারও কাছেই আলাদা আলাদা টাকা নেওয়া হয়নি। প্রত্যেকের কাছেই ২০০ টাকাই নেওয়া হয়েছে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Bypoll Bengal: উপনির্বাচনের দুটি আসনেই প্রার্থী দিল ঋতব্রতপন্থী তৃণমূল! কিন্তু জোড়াফুল প্রতীক নিয়ে এখনও রায় দেয়নি কমিশন
Recommended image2
Nandigram ByElection: উপনির্বাচনে শুভেন্দুর গড়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান, পুরোনোতেই ভরসা মমতার
Recommended image3
Nabanna New Holiday List: বিশ্বকর্মা পুজোর ছুটির দিন বদল, নতুন হলিডে লিস্ট জারি হল নবান্নে, কবে মিলবে ছুটি?
Recommended image4
School Holiday List: টানা ৪ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ছুটি
Recommended image5
WB Weather: উৎসবের মরশুমে ভরপুর বৃষ্টিতে ভিজবে বাংলা? রইল আবহাওয়ার বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved