এগরার ছায়া দত্তপুকুরে! ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল বারাসতের নীলগঞ্জ! মৃত ৭

ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল বারাসতের নীলগঞ্জের মোছপোল এলাকা। ফের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে স্থানীয়দের দাবি মোট ৮ জন মারা গিয়েছেন।

Share this Video

ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল বারাসতের নীলগঞ্জের মোছপোল এলাকা। ফের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে স্থানীয়দের দাবি মোট ৮ জন মারা গিয়েছেন। গোটা বাড়ির একাংশ ভেঙে পড়েছে। বিস্ফোরণের জেরে পাশের বাড়িও ধুলিস্যাৎ। চারিদিকে ছড়িয়ে আছে দেহাংশ। আহতদের বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, সকাল ৮টা নাগাদ বিস্ফোরণ হয় এই বাড়িতে। বাড়ির মালিকের নাম শামসুর আলি। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ। শাসকদলের মদতেই চলছিল বেআইনি বাজি তৈরির কারখানা, দাবি স্থানীয়দের। 

Related Video