
বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে একি হল! দুর্ঘটনা নয় ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের
বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের! মহানন্দা নদীতে জলে ডুবে মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম অমিত সাহানি, শিলিগুড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শিলিগুড়ির গুলমায় পিকনিক করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু।
বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের! মহানন্দা নদীতে জলে ডুবে মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম অমিত সাহানি, শিলিগুড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শিলিগুড়ির গুলমায় পিকনিক করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। বন্ধুদের সঙ্গে মদ্যপান করে জলে নামতেই দুর্ঘটনা। পরিবারের অভিযোগ, দুর্ঘটনা নয় ষড়যন্ত্র করেই খুন করা হয়েছে অমিতকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।