এবার বড় হুঁশিয়াড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! কী বললেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড?

এবার বড় হুঁশিয়াড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক লিখেছেন, “এক সপ্তাহের মধ্যে মুখোশ খুলব। বাংলার মা, বোনেদের কী ভাবে আপমান করেছে! বাংলাকে কলুষিত করেছে! সব তথ্য আছে আমার কাছে। আমার হাতে। আমি কোনও বোমা ফাটাই না। কোনও তারিখ বলি না।”

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভা থেকেও সোচ্চার ছিলেন অভিষেক। তিনি জানান, “ভোটের পর যাদের খুঁজে পাননি। তাঁদের একটিও ভোট দেবেন না। যাঁরা মানুষের খোঁজ নেয় না। এই নির্বাচন তাদের জবাব দেওয়া নির্বাচন।”

একইসঙ্গে কেন্দ্রকে সরাসরি তোপ দেগে অভিষেক কটাক্ষ করেন, “১০০ দিনের টাকা আটকে রেখেছে। দিল্লিতে অবস্থান বিক্ষোভ করেছি। নব জোয়ারের সময় মায়েরা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে। বাড়ানো হয়েছে। আর প্রধানমন্ত্রী মানুষ জনকে লাইনে দাঁড় করিয়েছে, কালো টাকা উদ্ধারের জন্য।”