MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নন্দীগ্রাম 'ক্ষত' মুছতে এখন থেকেই সক্রিয় অভিষেক, সম্পূর্ণ ভিন্ন রণকৌশল শুভেন্দুর কেন্দ্রের জন্য

নন্দীগ্রাম 'ক্ষত' মুছতে এখন থেকেই সক্রিয় অভিষেক, সম্পূর্ণ ভিন্ন রণকৌশল শুভেন্দুর কেন্দ্রের জন্য

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর ক্যামাকস্ট্রিটের অফিসে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তবে নন্দীগ্রামের জন্য অন্য কৌশল নিতে পারেন অভিষেক। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 24 2025, 05:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
টার্গেট ২০২৬এর বিধানসভা ভোট
Image Credit : ANI

টার্গেট ২০২৬এর বিধানসভা ভোট

পাখির চোখ আগামী বছর রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচন। তারজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায় তৃণমূলের সংগঠন শক্তপোক্ত করার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে। দলের নেতা ও জনপ্রিতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তৃণমূল সূত্রের খবর নন্দীগ্রাম নিয়ে সম্পূর্ণ ভিন্ন রণকৌশল নিতে চলেছেন অভিষেক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অভিষেকের উদ্যোগ
Image Credit : ANI

অভিষেকের উদ্যোগ

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর ক্যামাকস্ট্রিটের অফিসে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করছেন। জেলা ধরে ধরে তৃণমূল নেতা, বিধায়ক,সাংসদ-সহ সমস্ত জনপ্রতিনিধিদের ডাকা হচ্ছে। কিন্তু নন্দীগ্রামের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ট্র্যাটেজি নিচ্ছেন অভিষেক। তেমনই বলছে তৃণমূলের একটা সূত্র।

Related Articles

Related image1
ভরা মিছিলে রাহুলকে জড়িয়ে ধরে চুমু! নিরাপত্তরক্ষীর হাতে কষিয়ে থাপ্পড়ও খেল তরুণ- দেখুন ভিডিও
Related image2
ঘুরপথে মেট্রো রেলের ভাড়া বৃদ্ধি? নতুন তিন রুটের যাত্রীদের মাথায় হাত টিকিট কাটতে গিয়ে
35
নন্দীগ্রামের পৃথক রণকৌশল
Image Credit : Asianet News

নন্দীগ্রামের পৃথক রণকৌশল

তৃণমূল সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, নন্দীগ্রাম বিধানসভা নিয়ে আলাদা করে বৈঠক হবে। খুব তাড়াতাড়ি নন্দীগ্রাম বিধানসভা এলাকার তৃণমূল নেতাদের ডাকা হবে। সেই বৈঠক ছোটবড়় নেতার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও ডাকা হবে। নন্দীগ্রাম নিয়ে একের বৈঠক করবেন বলেও অভিষেকের ঘনিষ্টসূত্রের খবর। নন্দীগ্রাম ফিরে পেতে তৃণমূল মরিয়া চেষ্টা করছে বলেও সূত্রের খবর।

45
নন্দীগ্রাম - ইস্যু
Image Credit : SOCIALMEDIA

নন্দীগ্রাম - ইস্যু

ক্ষমতা দখলের সময় থেকেই নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের খাস তালুক হিসেবেই পরিচিত। নন্দীগ্রাম আন্দোলন রাজ্যে পালাবদল ও তৃণমূলের মহাকরণ দখলের একটি স্তম্ভ। কিন্তু সেই স্তম্ভ গতবার বিধানসভা নির্বাচনে হাতছাড়়া তৃণমূলের। নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারিয়ে তিনি বিধায়ক হয়েছেন। সেই কারণে নন্দীগ্রাম ফিরে পাওয়া তৃণমূলের কাছে একটি বড় চ্যালেঞ্জ।

55
তৃণমূলের ক্ষত নন্দীগ্রাম
Image Credit : Asianet News

তৃণমূলের ক্ষত নন্দীগ্রাম

নন্দীগ্রাম হাতছাড়া হওয়া ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই কেন্দ্র থেকে হেরে যাওয়া তৃণমূলের কাছে একটি বড় অঘটন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন 'নন্দীগ্রাম প্রতারণা করেছে'। তার থেকেই স্পষ্ট নন্দীগ্রাম তৃণমূলের স্পর্শকাতর এলাকা। সেই কারণে গতবারের হারের বদলা নিতে এবার প্রায় এক বছর আগে থেকেই গুটি সাজাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই কারণে এই বিধানসভা এলাকার জন্য সম্পূর্ণ অন্য রণকৌশল নিতে চলেছেন তিনি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Councillor Debraj Chakraborty: গ্রেফতার নিউটাউনের 'কুখ্যাত' দেবরাজ! পুরুলিয়া থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ
Recommended image2
RG Kar Case: আরজি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ রাজ্যের, বিচারে আসবে গতি?
Recommended image3
TMC Internal Conflict: ‘আসল’ তৃণমূল কারা? এবার ঋতব্রতপন্থীদের দিল্লিতে তলব করল জাতীয় নির্বাচন কমিশন
Recommended image4
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ডে আবেদন করার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
Recommended image5
West Bengal News: নার্সদের পোশাক বদলের ঘরে গোপন ক্যামেরা! চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ
Related Stories
Recommended image1
ভরা মিছিলে রাহুলকে জড়িয়ে ধরে চুমু! নিরাপত্তরক্ষীর হাতে কষিয়ে থাপ্পড়ও খেল তরুণ- দেখুন ভিডিও
Recommended image2
ঘুরপথে মেট্রো রেলের ভাড়া বৃদ্ধি? নতুন তিন রুটের যাত্রীদের মাথায় হাত টিকিট কাটতে গিয়ে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved