MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শান্তির দাবিতে অশান্তি কবলিত হাওড়ায় মিছিল বাংলা পক্ষের, বাঙালিকে ভয় না পাওয়ার বার্তা

শান্তির দাবিতে অশান্তি কবলিত হাওড়ায় মিছিল বাংলা পক্ষের, বাঙালিকে ভয় না পাওয়ার বার্তা

দাঙ্গা কবলিত হাওড়ার লিলুয়ায় বাংলা পক্ষর তরফ থেকে রবিবার দাঙ্গাবিরোধী শান্তি মিছিল করা হয়। এই মিছিল যে বাঙালির অধিকারের মিছিল, তা বার বার জানিয়ে দেওয়া হয়।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Apr 02 2023, 08:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

দাঙ্গা কবলিত হাওড়ার লিলুয়ায় বাংলা পক্ষর তরফ থেকে রবিবার দাঙ্গাবিরোধী শান্তি মিছিল করা হয়। এই মিছিল যে বাঙালির অধিকারের মিছিল, তা বার বার জানিয়ে দেওয়া হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

বিগত কয়েক দিন উত্তপ্ত হাওড়া। জেলার বিভিন্ন এলাকায় বহিরাগতদের হাতে উত্তপ্ত হয়েছে মাটি। সব মিলিয়ে দাঙ্গা কবলিত হাওড়া। সেই হাওড়ার লিলুয়ায় দাঙ্গা বিরোধী শান্তি মিছিল করল বাংলা পক্ষ।

38
Image Credit : Asianet News

শান্তির পক্ষে, বাঙালির অধিকারের দাবিতে, ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে বাংলা পক্ষর মহামিছিল হল রবিবার। বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় এই মিছিলে নেতৃত্ব দেন।

48
Image Credit : Asianet News

"বাংলার এই পুণ্য মাটিতে, দাঙ্গাবাজের ঠাঁই নেই" স্লোগানে গর্জন করলো প্রায় হাজার খানেক বাঙালি। "বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি না" স্লোগানে ভাসল লিলুয়ার আকাশ বাতাস।

58
Image Credit : Asianet News

মিছিল আয়োজন করে হাওড়ার জেলা সম্পাদক মিঠুন মন্ডল ও হাওড়া জেলা কমিটি। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য তথা হাওড়া জেলার পর্যবেক্ষক মনন মন্ডল।

68
Image Credit : Asianet News

মিছিলে উপস্থিত থাকেন শীর্ষ পরিষদ সদস্য সোয়েব আমিন, হুগলীর জেলা সম্পাদক দর্পন ঘোষ, উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চলের মামুদ আলি মন্ডল, উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলের জেলা সম্পাদক পিন্টু রায়, উত্তর চব্বিশ পরগনা গ্রামীনের জেলা সম্পাদক দেবাশীষ মজুমদার এবং হাওড়ার জেলা কমিটি সদস্যরা।

78
Image Credit : Asianet News

গর্গ চট্টোপাধ্যায় বলেন, "দাঙ্গার বিরুদ্ধে শান্তির বার্তা দিতেই এই মিছিল। বাঙালির বুকে সাহস জোগাতে এই মিছিল। চাকরি, কাজ, ব্যবসায় বাঙালির অধিকারের দাবিতে এই মিছিল ছিল।

88
Image Credit : Asianet News

তিনি আরও বলেন এই মিছিলে হাওড়ার বাঙালি মনে শক্তি পাবে। আমরা বহিরাগত দাঙ্গাবাজদের হুঁশিয়ারি দিচ্ছি, বাংলার মাটিকে উত্তপ্ত করবেন না। চৈতন্যদেব, রবি ঠাকুর, কবি নজরুল, বেগম রোয়েকা, ঠাকুর রামকৃষ্ণ, লালন সাঁই, বিবেকানন্দ, বীর সুভাষের এই মাটিতে দাঙ্গাবাজদের কোনো ঠাঁই নেই।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA: ৪ লক্ষের বদলে মিলছে মাত্র আড়াই লক্ষ! ২০০৮-১১ সালের বকেয়া ‘শূন্য’, ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা
Recommended image2
মঞ্চ থেকেই বড় আর্জি! গডকড়ীর সামনে সড়ক-সেতুর লম্বা তালিকা শুভেন্দুর, কী কী চাইলেন মুখ্যমন্ত্রী?
Recommended image3
WB Winter Forecast: পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের পারদ, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!
Recommended image4
WB Sir Update: SIR-এর তথ্যের সঙ্গে ভোটার তালিকা যাচাই, SSR নিয়ে BLO-দের নয়া নির্দেশ নির্বাচন কমিশনের
Recommended image5
Suvendu On Vegetables Price: শীতেও সবজির দামে আগুন, দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে কড়া পদক্ষেপ সরকারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved