
Ranaghat : অসহায় ভ্যান চালককে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম বাংলাদেশীর! চাঞ্চল্য রানাঘাটে
Ranaghat : রানাঘাট দক্ষিণ বিধানসভার রামনগর ২১০ নম্বর বুথে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য। অভিযোগ, এক বাংলাদেশি ব্যক্তি গোপেশ্বর ঘোষ নামের এক অসহায় ভ্যানচালককে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন।
Ranaghat : রানাঘাট দক্ষিণ বিধানসভার রামনগর ২১০ নম্বর বুথে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য। অভিযোগ, এক বাংলাদেশি ব্যক্তি গোপেশ্বর ঘোষ নামের এক অসহায় ভ্যানচালককে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন। স্থানীয়দের দাবি, সনজিত ঘোষ নামে ওই ব্যক্তিকে কেউ চেনে না। গোপেশ্বর ঘোষও স্পষ্ট জানিয়েছেন, সনজিত তার ছেলে নন। পরে সনজিত স্বীকার করেন, বাংলাদেশ থেকে ভারতে আসার পর নথি না থাকায় তিনি গোপেশ্বর ঘোষের নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের মদতেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই ধরনের জালিয়াতি হচ্ছে। যদিও শাসক দল অভিযোগকে ভিত্তিহীন বলেই দাবি করেছে।