MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বরানগর গুলিকাণ্ডে নয়া মোড়! পিসের প্রেমে হাবুডুবু খেয়ে স্বামীকে খুনের সুপারি দেয় স্ত্রী

বরানগর গুলিকাণ্ডে নয়া মোড়! পিসের প্রেমে হাবুডুবু খেয়ে স্বামীকে খুনের সুপারি দেয় স্ত্রী

বরানগর গুলিকাণ্ডের তদন্তে নেমে পুলিশ পাকড়াও করেছে দুই জনকে। একজন মহম্মদ শামিম লস্কর, অন্যজন সুশান্ত আদক। শামিম ভাড়টে খুনি। আর সুশান্ত বাইকের চালক। তাদেরই জেরা করে পুলিশ রহস্যের জট ছাড়়াতে চেয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 24 2025, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বরানগর গুলিকাণ্ডে নয়া মোড়
Image Credit : Getty

বরানগর গুলিকাণ্ডে নয়া মোড়

বরানগরে গত ২১ নভেম্বর স্থানীয় বাসিন্দা সরকারি কর্মী বিকাশ মজুমদারকে লক্ষ্য করে গুলি চালায় দুই বাইক আরোহী। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু গুলির বারুদ ছিটকে গিয়ে আহত হয় বিকাশ। এই ঘটনার তদন্তে নেমে অবাক করার মত তথ্য পেল পুলিশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পাকড়াও দুই
Image Credit : Getty

পাকড়াও দুই

বরানগর গুলিকাণ্ডের তদন্তে নেমে পুলিশ পাকড়াও করেছে দুই জনকে। একজন মহম্মদ শামিম লস্কর, অন্যজন সুশান্ত আদক। শামিম ভাড়টে খুনি। আর সুশান্ত বাইকের চালক। তাদেরই জেরা করে পুলিশ রহস্যের জট ছাড়়াতে চেয়েছে।

Related Articles

Related image1
ভারতের ৫৩তম প্রধান বিচারপতি সূর্য কান্ত, ১৫ মাসে চ্যালেঞ্জ মামলার বোঝা কমানো
Related image2
এবার হাসিনাকে যেতে হবে বাংলাদেশে? মৃত্যুর সাজার পর আবারও ঢাকা চিঠি পাঠাল ভারতে
35
আপাত নিরীহ বিকাশ
Image Credit : frepik

আপাত নিরীহ বিকাশ

স্থানীয় বাসিন্দাদের কথায় বিকাশ মজুমদার পাড়ায় নিরীহ বলেই পরিচিত। তেমনভাবে কারোর সঙ্গে মেলামেশা করত না। প্রতিবেশীদের সঙ্গে হাই-হ্যালোর সম্পর্ক ছিল। কারও সঙ্গে খারাপ ব্যবহার করত না। অফিস আর পরিবার নিয়েই ব্যস্ত থাকত। কিন্তু তার যে এমন বন্দুকবাজ শত্রু থাকতে পারে তা ভাবেনি প্রতিবেশীরা। যা ভাবাছিল পুলিশকেও। তবে দুই অভিযুক্তকে জেরা করেই পুলিশ গুলির কারণ জানতে পেরেছে।

45
সুপারি দিয়েছিল স্ত্রী
Image Credit : Asianet News

সুপারি দিয়েছিল স্ত্রী

জেরায় অভিযুক্তরা স্বীকার করে নিয়েছে বিকাশকে খুনের সুপারি দিয়েছিল তার স্ত্রী রেখা মজুমদার ও রেখার পিসেমশাই। পুলিশ সূত্রের খবর পিসেমশাই প্রদীপ দে-র সঙ্গে রেখার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। যা বাধা পাচ্ছিল বিকাশের জন্য। আর সেই কারণেই বিকাশকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে উদ্যোগ নিয়েছিল রেখা-প্রদীপ।

55
তদন্তে অগ্রগতি
Image Credit : other

তদন্তে অগ্রগতি

পুলিশ তদন্তে জানতে পেরেছে রেখার সঙ্গে প্রদীপের সম্পর্ক দীর্ঘ দিনের। দুজনের ফোন থেকেও বেশ কিছু ঘনিষ্ট ছবি পাওয়া গিয়েছে। রেখাকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের খটকা লাগে। কারণ প্রথম থেকেই রেখার কথাবার্তা ছিল অসংলগ্ন। তারপরই পুলিশ রেখার মোবাইল বাজেয়াপ্ত করে। খতিয়ে দেখ কললিস্টের হিস্ট্রি। সেখানে থেকেই পায় বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অপরাধের খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
আজই বদলাবে আবহাওয়া! কলকাতার পাশাপাশি দক্ষিণের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ
Recommended image2
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পেতে জুনের আগেই করুন এই কাজ! স্ট্যাটাস চেক লিঙ্ক এখানে
Recommended image3
CRPF: বাংলাতেই থেকে যাবে কেন্দ্রীয় বাহিনী? ভোট পরবর্তী অশান্তি রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রের
Recommended image4
Today’s News in Bengali Live: আজই বদলাবে আবহাওয়া! কলকাতার পাশাপাশি দক্ষিণের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ
Recommended image5
Kolkata Today Weather Alerts: উত্তরের ঝড়বৃষ্টির কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
Related Stories
Recommended image1
ভারতের ৫৩তম প্রধান বিচারপতি সূর্য কান্ত, ১৫ মাসে চ্যালেঞ্জ মামলার বোঝা কমানো
Recommended image2
এবার হাসিনাকে যেতে হবে বাংলাদেশে? মৃত্যুর সাজার পর আবারও ঢাকা চিঠি পাঠাল ভারতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved