
হাইকোর্টের নির্দেশে ভয়কে সঙ্গী করেই দু'বছর পর ঘরে ফিরল বিজেপি পরিবার
দু'বছর পর ঘরে ফিরল বিজেপি কর্মী ও তার পরিবার। ভোট পরবর্তী হিংসার জেরে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল। এদিন হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় ঘরে ফিরলেন প্রতিমা রুইদাস ও তার পরিবার।
দু'বছর পর ঘরে ফিরল বিজেপি কর্মী ও তার পরিবার। ভোট পরবর্তী হিংসার জেরে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল। এদিন হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় ঘরে ফিরলেন প্রতিমা রুইদাস ও তার পরিবার। বসিরহাটের হাড়োয়া থানার গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বীরেশ্বর দাসপাড়া গ্রামের ঘটনা। শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ এই বিজেপি পরিবারের। স্থানীয় তৃণমূল নেতা মনিরুল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। অবশেষে হাইকোর্টের নির্দেশে ভয়কে সঙ্গী করেই ঘরে ফিরল এই পরিবার