চার মহিলার দণ্ডি কেটে তৃণমূলে যোগদান 'প্রায়শ্চিত্ত'! রাজ্য রাজনীতিতে শোরগোল

চার মহিলার দণ্ডি কেটে তৃণমূলে যোগদান, রাজ্য রাজনীতিতে শোরগোল। বিজেপিতে যোগদানের পরেই, তৃণমূলে ফিরতে 'প্রায়শ্চিত্ত'। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরে। প্রশ্ন উঠছে, দণ্ডি কেটে দলে যোগদান কতটা যুক্তি-যুক্ত।

Share this Video

চার মহিলার দণ্ডি কেটে তৃণমূলে যোগদান, রাজ্য রাজনীতিতে শোরগোল। বিজেপিতে যোগদানের পরেই, তৃণমূলে ফিরতে 'প্রায়শ্চিত্ত'। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরে। প্রশ্ন উঠছে, দণ্ডি কেটে দলে যোগদান কতটা যুক্তি-যুক্ত। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য রাজনৈতিক মহলে। এই চারজন মহিলা দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গোফানগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছে সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'এই ঘটনা আদিবাসী সমাজকে অপমান করা।'

Related Video