MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ডিসেম্বর মাসের শুরুতেই আচমকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট! একধাক্কায় বাড়ছে এত টাকা?

ডিসেম্বর মাসের শুরুতেই আচমকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট! একধাক্কায় বাড়ছে এত টাকা?

লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যে চালু মহিলাদের জন্য এই প্রকল্পের জনপ্রিয়তা তুঙ্গে। বেশ কয়েক মাস ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির জল্পনা সামনে এসেছে। এবার ডিসেম্বরের শুরুতেই বড় খবর জানা গেল। মিলল বিরাট আপডেট!

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 03 2024, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
Image Credit : Social Media

রাজ্যের সুপারহিট প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভান্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের (Lakshmir Bhandar) মাধ্যমে প্রতি মাসের আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হয় বাংলার মহিলাদের ঘরে ঘরে।

214
Image Credit : Asianet News

বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান।

314
Image Credit : stockPhoto

প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা। নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর শুরু হয়েছে।

414
Image Credit : stockPhoto

প্রতি মাসের মতোই এইমাসেও উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা।

514
Image Credit : stockPhoto

জানিয়ে রাখি, মাসের প্রথম সপ্তাহে অথবা ২ থেকে ১০ তারিখের মধ্যে এই টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।

614
Image Credit : Social media

প্রসঙ্গত, ২০২১ সালে শুরুর সময় এই প্রকল্পের আওতায় মাসিক পাঁচশো টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা। তারপর ধীরে ধীরে বেড়েছে ভাতার পরিমাণ।

714
Image Credit : Asianet News

গত সপ্তাহেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এবারে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম।

814
Image Credit : Web

ডিসেম্বর মাসের ১০ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে।

914
Image Credit : facebook

সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেক নতুন আবেদন এসেছে। তাদের সকলকে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে।

1014
Image Credit : facebook

নতুন উপভোক্তার সংখ্যাটা ৫ লক্ষ ৭ হাজার। সম্প্রতি রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাংলার ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন। যা দিতে রাজ্য সরকারের ১৩,৫২৩.৮৮ কোটি টাকা খরচ হয়েছে।

1114
Image Credit : facebook

প্রসঙ্গত, রাজ্য সরকারের চালু করা জনদরদী প্রকল্পগুলির তালিকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)।

1214
Image Credit : facebook

চলতি বছরই এই প্রকল্পে টাকা বড়িয়েছে রাজ্য সরকার। ২০২৬ সালে বিধানসভা ভোট রয়েছে এ রাজ্যে। তার আগে এই প্রকল্পে ফের টাকা বাড়তে পারে বলে চর্চা চলছে।

1314
Image Credit : facebook

মনে করা হচ্ছে সেই সময় ২০০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে।

1414
Image Credit : facebook

যদিও এখনও এই নিয়ে সরকার তরফে কোনো ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
'প্রেম দীর্ঘজীবী'! Valentines Day নজিরবিহীন পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের
Recommended image2
valentines Dayতেই শীতের উদাসী মন! আজ থেকেই বঙ্গে খেলা বদল করবে আবহাওয়া
Recommended image3
বকেয়া ২৫% DA পেতে চরম পদক্ষেপ সরকারি কর্মীদের, আদালত অবমাননার নোটিশ ২ প্রশাসনিক কর্তাকে
Recommended image4
আবারও কোনঠাসা দিলীপ ঘোষ! BJP কর্মী-সমর্থকরা না আসায় পার্টি অফিস উদ্বোধন না করেই ফিরলেন তিনি
Recommended image5
SIR-এর কারণে এবার আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ! শুনানি শেষে শুরু তথ্য যাচাই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved