MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দলের কাজে দিল্লিতে দিলীপ ঘোষ, মোদীর দুর্গাপুরের সভায় গরহাজির বিজেপি নেতা

দলের কাজে দিল্লিতে দিলীপ ঘোষ, মোদীর দুর্গাপুরের সভায় গরহাজির বিজেপি নেতা

দিলীপ ঘোষের দুর্গাপুরে মোদীর সভায় যোগদান নিয়ে জল্পনা বাড়ছিল। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে সভার দিনই দিল্লি গেলেন দিলীপ। দিলীপের দিল্লি সফর নিয়ে জল্পনা তুঙ্গে।  

2 Min read
Author : Saborni Mitra| AFP
Published : Jul 18 2025, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : ANI

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। কিন্তু এই সভায় থাকছেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ।

210
Image Credit : Asianet News

কয়েক দিন ধরেই দিলীপ ঘোষের দুর্গাপুরে মোদীর সভায় যোগদান নিয়ে জল্পনা বাড়ছিল। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে সভার দিনই দিল্লি গেলেন দিলীপ।

Related Articles

Related image1
শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর জনসভা দুর্গাপুরে, সুকান্ত থেকে শমীক - সকলেই রীতিমত তৎপর
Related image2
পাকিস্তানের ওপর বেজায় চটেছে PoJK ও PoGBর স্থানীয় বাসিন্দারা, কারণ পর্যটনে অবহেলা
310
Image Credit : Asianet News

দিলীপ ঘোষ নিজেই সাংবাদিকদের বলেছিলেন তিনি দুর্গাপুরের মোদীর সভায় উপস্থিত থাকবেন। তিনি জানিয়েছিলেন তিনি দলের কর্মীদের সঙ্গে একই সঙ্গে মোদীর ভাষণ শুনবেন।

410
Image Credit : Asianet News

কিন্তু কী এমন হল যে দিলীপের দিল্লি যাওয়া হল না! দিলীপ ঘোষ শুক্রবার সকালেই দিল্লি উড়ে গেলেন। যদিও তিনি জানিয়েছেন দলের কাজেই দিল্লি যাচ্ছেন তিনি।

510
Image Credit : Asianet News

দিল্লি যাওয়ার সময় দিলীপ সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মোদীর সভার জন্য তাকে দল ডাকেনি। দুর্গাপুরের সাধারণ নেতাকর্মীরাই তাকে ডেকেছিলেন। তিনিও দলের কর্মীদের ডাকে সাড়া দিয়ে মোদীর সভায় উপস্থিত থাকবেন বলেও জানিয়েছিলেন।

610
Image Credit : ANI

কিন্তু দিল্লি কেন?

সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, দল হয়তো চায় না তিনি মোদীর সভায় দুর্গাপুরে উপস্থিত থাকবেন। সেই কারণেই দল তাকে দুর্গাপুরে যাওয়ার কথা বলেননি। তিনি জানিয়েছেন, তিনি দুর্গাপুরে গেলে কারও কারও অস্বস্তি হতে পারে। সেই জন্যই তিনি দুর্গাপুরে যাচ্ছেন না।

710
Image Credit : social media

দিলীপ জানিয়েছেন, দিল্লিতে বিশেষ কাজে তিনি যাচ্ছেন। বলেছেন 'পার্টির কাজেই দিল্লি যাচ্ছি।' যদিও রাজ্য বিজেপির ছোটবড় অধিকাংশ নেতাই দুর্গাপুরে রয়েছেন। কিন্তু দিলীপ দুর্গাপুরে যাননি।

810
Image Credit : Asianet News

শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই দিলীপ ঘোষ রীতিমত সক্রিয় হচ্ছেন। বিজেপির রাজ্য দফতর সল্টলেকেও গিয়েছেন। তিনি নিজে থেকেই গ দুর্গাপুরের জনসভায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন।

910
Image Credit : Asianet News

দিলীপের এই সক্রিয়তায় সবথেকে অস্বস্তি বাড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দিলীপ-শুভেন্দুর সম্পর্ক যে যথেষ্ট স্বাভাবিক তা নয়। সেই কারণেই বিজেপিতে দিলীপকে নিয়ে চাপানউতোর বাড়ছে।

1010
Image Credit : Asianet News

দিলীপ ঘোষের স্ত্রীকে নিয়ে জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই দলে দলে দিলীপ ঘোষ মোটের ওপর একঘরে হয়ে রয়েছেন। তেমনই জল্পনা বিজেপিতে। কারণ দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান বিজেপি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। তাই সেখানে দিলীপের সফর দল অনুমোদন করেনি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দিলীপ ঘোষ
নরেন্দ্র মোদী

Latest Videos
Recommended Stories
Recommended image1
পূর্ব মেদিনীপুরে মহিলাকে গাছে বেঁধে মার, স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের
Recommended image2
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Recommended image3
TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন
Recommended image4
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image5
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Related Stories
Recommended image1
শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর জনসভা দুর্গাপুরে, সুকান্ত থেকে শমীক - সকলেই রীতিমত তৎপর
Recommended image2
পাকিস্তানের ওপর বেজায় চটেছে PoJK ও PoGBর স্থানীয় বাসিন্দারা, কারণ পর্যটনে অবহেলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved