চিন্নাস্বামীর ঘটনায় কর্ণাটক সরকারকে সরাসরি দায়ী বিজেপির, দেখুন কী বলছেন মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা

চিন্নাস্বামী স্টেডিয়ামের ঘটনায় কর্ণাটক সরকারকে সরাসরি দায়ী করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ও স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের পদত্যাগ দাবী করেন।

Share this Video

মঙ্গলবার আইপিএল ট্রফি জয়ের পর বুধবার বিরাট কোহলিরা বেঙ্গালুরুতে পা রাখলে তাঁদের দেখতে অগণিত ভক্ত জমায়েত করে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। তখনই হুড়োহুড়ি পদ-পিষ্ট হয়ে মৃত্যু ঘটে প্রায় ১১ জনের ও আহত প্রায় ৩০। এই ঘটনায় কর্ণাটক সরকারকে সরাসরি দায়ী করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ও স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের পদত্যাগ দাবী করেন। 

Related Video