'খুনের রাজনীতি চলছে, ডিজিপির কাছে ট্যুইট করব' শুভেন্দুর নিশানায় রাজ্য সরকার

'খুনের রাজনীতি চলছে', ময়নায় বিজেপি নেতার মৃত্যুর জের, রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর। 'আজকের ময়না বনধ সর্বাত্মক হয়েছে। পাশকুড়া থেকে দিঘা অবরোধ কর্মসূচী পালন হয়েছে। পুলিশ টেনে-হিঁচড়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেছে।

Share this Video

'খুনের রাজনীতি চলছে', ময়নায় বিজেপি নেতার মৃত্যুর জের, রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর। 'আজকের ময়না বনধ সর্বাত্মক হয়েছে। পাশকুড়া থেকে দিঘা অবরোধ কর্মসূচী পালন হয়েছে। পুলিশ টেনে-হিঁচড়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেছে। পুলিশের সাথে বিজেপি কর্মীরা দুর্ব্যবহার করেননি। সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটছে। সিভিক ভলান্টিয়ারদের কেন রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার? কোর্টের নির্দেশ অমান্য করেছেন পুলিশ সুপার। এসপি, ওসি, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। ডিজিপির কাছে ট্যুইট করে জানাব, দাবি শুভেন্দু অধিকারীর।

Related Video