MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • 'DA মুখ্যমন্ত্রী যেটুকু দিয়েছেন তা এদের চাপে', মন্দিরতলার ধর্না মঞ্চে হাজির হয়ে সুর চড়ালেন শুভেন্দু

'DA মুখ্যমন্ত্রী যেটুকু দিয়েছেন তা এদের চাপে', মন্দিরতলার ধর্না মঞ্চে হাজির হয়ে সুর চড়ালেন শুভেন্দু

মন্দিরতলায় যৌথ সংগ্রামী মঞ্চের ধর্না মঞ্চে উপস্থিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে আবেদন জানালেন রাজ্য সরকারি কর্মীদের। দিলেন পাশে থাকার বার্তা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 24 2024, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মন্দিরতলায় মাহার্ঘ ভাতার দাবিতে ধর্না
Image Credit : Asianet News

মন্দিরতলায় মাহার্ঘ ভাতার দাবিতে ধর্না

বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা, শূন্যপদে নিয়োগ-সহ একাধিক দাবিতে মন্দিরতলায় ধর্না চলছে রাজ্যের সরকারি কর্মীদের। অবস্থান বিক্ষোভের উদ্যোক্তা যৌথ সংগ্রামী মঞ্চ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ধর্না মঞ্চে শুভেন্দু অধিকারী
Image Credit : Asianet News

ধর্না মঞ্চে শুভেন্দু অধিকারী

মন্দিরতলায় সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। তীব্র সমালোচনা করেন রাজ্য সরকারের।

310
যৌথ সংগ্রামী মঞ্চের প্রশংসা
Image Credit : Asianet News

যৌথ সংগ্রামী মঞ্চের প্রশংসা

শুভেন্দ বলেন. সংগ্রামী যৌথ মঞ্চ অরাজনৈতিক প্লাটফর্ম। যাদের নিত্যদিন শোষণ করেছে সরকার, তারাই এই প্ল্যাটফর্মের সদস্য। তিনি আরও বলেন, এরা ৭০০ দিন ধরে লড়াই করছে। সদস্যদের তিনি ধন্যবাদও জানান।

410
'ডিএ-র দাবি যুক্তসংগত'
Image Credit : Asianet News

'ডিএ-র দাবি যুক্তসংগত'

শুভেন্দু অধিকারী বলেন, যৌথ সংগ্রামী মঞ্চের 'ডিএ-র দাবি যুক্তসংগত'। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী যেটুকু দিয়েছেন সেটা এই লড়াইয়ের জন্য। তাই লড়াই থামান যাবে না বলেও আবেদন জানিয়েছেন তিনি।

510
ডিএ ন্যায্য পাওয়া
Image Credit : Asianet News

ডিএ ন্যায্য পাওয়া

শুভেন্দু আরও দাবি করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে দিয়ে দমানোর চেষ্টা করেছেন।কিন্তু আদালত আছে।ডি এ আপনাদের ন্যায্য অধিকার।আমরা আশাবাদী জয় সুনিশ্চিত।'

610
রাজ্যে অবিচার হচ্ছে
Image Credit : Asianet News

রাজ্যে অবিচার হচ্ছে

শুভেন্দু আরও বলেন, এরাজ্যে সবকিছুতেই দুর্নীতি হয়েছে।রেশন স্বাস্থ্য শিক্ষা আবাস সব কিছুতেই দুর্নীতি। এর বিরুদ্ধে লড়াই চলবে। পুলিশের প্রতি অবিচার হচ্ছে।তারাও ডি এ পাচ্ছেনা।

710
তিন দিনের কর্মসূচি
Image Credit : stockPhoto

তিন দিনের কর্মসূচি

সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে তিন দিনব্যাপী ধর্না কর্মসূচির শেষ দিনে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

810
নাম না করে মমতার সমালোচনা
Image Credit : Facebook

নাম না করে মমতার সমালোচনা

ওই মঞ্চ থেকে তিনি নাম না করে মুখ্যমন্ত্রীকে অত্যাচারী, অহংকারী, দুর্নীতির চূড়ামণি বলে আখ্যা দেন।

910
পাশে থাকার বার্তা
Image Credit : Asianet News

পাশে থাকার বার্তা

সংগ্রামী যৌথ মঞ্চ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তারা রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত, পীড়িত, শোষিত এবং আক্রান্ত। রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে ভোটের পাটিগণিতের বাইরে আমি সবসময় এদের পাশে থাকার চেষ্টা করেছি বিরোধী দলনেতা হিসেবে। প্রত্যেক আন্দোলনকারীকে এই আন্দোলনের পাশে থেকে তাদের স্যালুট জানাই। সংগ্রামী যৌথ মঞ্চের আপোসহীন লড়াইয়ের ফল আপনারা আজ পাচ্ছেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই হোক। আমরা পাশে আছি। সবাই মিলে একসঙ্গে লড়বো। আমরা জিতবই।

1010
সুপ্রিম কোর্টে মামলা
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টে মামলা

আগামী বছর , ২০২৫ সালের ৭ জানুয়ারি রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সেই দিকেই তাকিয়ে রয়েছে সরকারি কর্মীরা। কারণ চলতি বছর ডিসেম্বরে কোনও ডিএ ঘোষণা করেনি রাজ্য সরকার।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Balurghat News: বালুরঘাটে শিব মন্দিরে ভাঙচুর, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত
Recommended image2
Durga Puja 2026: দিনে আদালতে আইনের লড়াই, রাতে শিল্পসাধনা! মোমের দুর্গা গড়লেন আইনজীবী
Recommended image3
JMB Terrorist Arrested: বিহার থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি, হস্তান্তর এনআইএ-কে
Recommended image4
Breaking News: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা
Recommended image5
Durga Puja Program: ইডেনে মহালয়ার দিনে মেগা আয়োজন, ড্রোন-লেজার শো থেকে থাকছে আর কী কী চমক?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved