MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • অভিজিৎ গঙ্গোপাধ্যায় মারণ সংক্রমণ GI সেপসিসে আক্রান্ত, জানুন কী এই ভয়ঙ্কর রোগ

অভিজিৎ গঙ্গোপাধ্যায় মারণ সংক্রমণ GI সেপসিসে আক্রান্ত, জানুন কী এই ভয়ঙ্কর রোগ

Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে এখনও সংকটমুক্ত নন বলেও মনে করছেন চিকিৎসকরা। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 17 2025, 06:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
হাসপাতালে অভিজিৎ
Image Credit : Asianet News

হাসপাতালে অভিজিৎ

এখনও হাসপাতালে ভর্তি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিন দিন হয়ে গেল তিনি চিকিৎসাধীন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
অভিজিতের শারীরিক অবস্থা
Image Credit : ANI

অভিজিতের শারীরিক অবস্থা

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে এখনও সংকটমুক্ত নন বলেও মনে করছেন চিকিৎসকরা। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।

310
রোগ
Image Credit : Asianet News

রোগ

হাসপাতাল সূত্রে জানা গিয়েছেন তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস নামের একধরনের সংক্রমণজনিত রোগে ভুগছেন।

410
রোগের ভয়াবহতা
Image Credit : Social media

রোগের ভয়াবহতা

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস বা জিআই সেসপিস রোগ কিডনি হার্ট, মস্তিষ্ক-সহ শরীরের নানা অঙ্গকে একই সঙ্গে বিকল করতে পরে। সঠিক সময় চিকিৎসা না হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

510
সেপসিস
Image Credit : Asianet News

সেপসিস

সেপসিস এমন একটি রোগ যা প্রথমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তারপরই বিভিন্ন অঙ্গের সঙ্গে জুড়ে থাকা সুস্থ সবল তন্তুর ক্ষতি করে। যার কারণ একে একে বিকল হতে পারে শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ।

610
জিআই সেপসিস
Image Credit : Asianet News

জিআই সেপসিস

কোনও সংক্রমণ শরীরে অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়ে। আর এই রোগ দীর্ঘদিন ধরে তৈরি হয় না। এটি হঠাৎ করেই হানা দেয়। মারাত্মক অসুস্থ করে দেওয়ার মত ক্ষমতাা রয়েছে। এই রোগের করণে রোগ প্রতিরোধের যে ক্ষমতা শরীরে থাকে তা পুরোপুরি নষ্ট হয়ে যায়।

710
রোগ প্রতিরোধ ক্ষমতা
Image Credit : google

রোগ প্রতিরোধ ক্ষমতা

সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে সাধারণ কোনও রোগ হলে শরীর প্রথমে তার মোকাবিলা করে। কিন্তু সেপসিসের কারণে আগেই রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই এর পরিণাম মারত্মক হতে পারে।

810
সেপসিসের ভয়াবহতা
Image Credit : google

সেপসিসের ভয়াবহতা

জীবাণু শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ঢুকতে পারে। কারও ত্বকের রন্ধ্রপথ ধরে ঢুকতে পারে। আবার খাদ্যনালী বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাকের মাধ্যমেও ঢুকতে পারে। গ্যাসট্রোইনটেস্টাইনাল সেপসিস তখনই বলা হবে, যখন জীবাণু খাদ্যনালী বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাকের মাধ্যমে শরীরে ঢুকবে এবং তা থেকে অন্ত্রের যে কোনও জায়গায় সংক্রমণ ছড়াবে।

910
রোগের কারণ
Image Credit : google

রোগের কারণ

শরীরে খাবার সময় জীবাণু গেলে অনেক সময় এই রোগ হতে পারে। তবে অনেকক্ষেত্রে পেটের সমস্যা বা ডায়েরিয় দ্রুত সেরে যায়। তখন এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্ক কম থাকে।

1010
সংক্রমণ-ই ভয়ের
Image Credit : google

সংক্রমণ-ই ভয়ের

সংক্রমণ দ্রুত ছড়ালে , তা মস্তিষ্ক, কিডনি, হার্টের সঙ্গে জুড়ে থাকা ধমনীগুলিকে নষ্ট করে দিচ্ছে। তেমন হলে মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। এমনকি, শরীরে জলাভাব হলে কিডনি বিকল হতে পারে, তার ফলেও অন্য অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
স্বাস্থ্যের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bekar Bhata: পড়ে গিয়েছে অক্টোবর মাস, কবে খুলছে ‘যুবশক্তি’ পোর্টাল? কোথায় করবেন আবেদন?
Recommended image2
কালীঘাটের বাড়ির নিরাপত্তা নেই! 'প্রতিরাতে ২০০-৩০০ দুষ্কৃতী আসে', দিল্লিতে গিয়ে অভিযোগ মমতার
Recommended image3
ইন্দ্রনীল সেনের টাকা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে, চাঞ্চল্যকর দাবি ইডির
Recommended image4
Weather Update: ঘনাচ্ছে দুর্যোগ, নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণের একাধিক জেলা, বৃষ্টি কোথায় কোথায়?
Recommended image5
মমতার পথের কাঁটা ঋতব্রত শিবির! INDIA জোটে যেতে চেয়ে আখরুজ্জামনের একটাই শর্ত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved