
'বাম সরকার ২ লক্ষ কোটি টাকা দেনা করে গেছে, পিসিমণি করে দিয়েছেন ৬ লক্ষ কোটি টাকা' - শুভেন্দু অধিকারী
শুভেন্দুর নিশানায় ফের রাজ্য সরকার। 'বাম সরকার রেখে গিয়েছিল এক কোটি বেকার, পিসিমণি করে দিয়েছেন দুই কোটি। বাম সরকার রেখে গিয়েছিল ২ লক্ষ কোটি টাকার ঋণ, পিসিমণি বাড়িয়ে করে দিয়েছেন ৬ লক্ষ কোটি টাকার ঋণ।
শুভেন্দুর নিশানায় ফের রাজ্য সরকার। 'বাম সরকার রেখে গিয়েছিল এক কোটি বেকার, পিসিমণি করে দিয়েছেন দুই কোটি। বাম সরকার রেখে গিয়েছিল ২ লক্ষ কোটি টাকার ঋণ, পিসিমণি বাড়িয়ে করে দিয়েছেন ৬ লক্ষ কোটি টাকার ঋণ। বামফ্রন্ট নন্দীগ্রামে গুলি চালিয়ে কৃষকদের মেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বগটুইতে পুড়িয়ে মেরেছে। এই চোরেদের বিরুদ্ধে লড়াই করতে হবে। মীনাক্ষী, কৌস্তভকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে। ২০২১ সালে সিপিএম, কংগ্রেস বলেছিল নো ভোট টু বিজেপি। তখন নো ভোট টু তৃণমূল বললে আজ এই দিন দেখতে হত না। ভবানীপুরে অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থী দিলেন না। আজ সেই অধীর চৌধুরীকেই ব্যক্তিগত আক্রমণ করছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায় সব থেকে বড় গদ্দার।' মহিষাদলে বিস্ফোরক শুভেন্দু অধিকারী।