- Home
- West Bengal
- West Bengal News
- Holiday list: ২০২৫ সালের লম্বা ছুটির তালিকা দেখুন, রইল পুজোর ছুটিও
Holiday list: ২০২৫ সালের লম্বা ছুটির তালিকা দেখুন, রইল পুজোর ছুটিও
২০২৪ সালকে বিদায় জানিয়ে গোটা বিশ্ব স্বাগত জানাচ্ছে ২০২৫ সালকে। দেশে বিদেশে সর্বত্রই উৎসবের মেজাজ। এই পরিস্থিতিতেই দেখে নিন রাজ্যে ২০২৫ সালের ছুটির তালিকা।

২০২৫
২০২৫ কে স্বাগত। নতুন বছর মানেই সবকিছু নতুন। এই অবস্থায় দেখুন রাজ্যে সরকারি কর্মী ও স্কুল ও কলেজ পড়ুয়াদের নতুন বছরের ছুটির তালিকা।

ছুটির সংখ্যা
ক্যালেন্ডার অনুযায়ী রাজ্যে সরকারি কর্মী ও পড়ুয়াদের জন্য নতুন বছরে রয়েছে ৫০-টিরও বেশি ছুটি। এনআইঅ্যাক্ট ও রাজ্যের সরকারের ছুটির তালিকা রইল।
জানুয়ারিতে ছুটি
নববর্ষ, নেতজি জয়ন্তি, সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকছে।
ফেব্রুয়ারির ছুটি
সরস্বতীপুজো ছুটির সঙ্গে রাজ্য সরকারের ছুটি থাকবে শবে বরাত ও পঞ্চানন বর্মার জন্ম বার্ষিকী। ১৪ ফেব্রুয়ারি ছুটি। থাকছে ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রিতেও ছুটি।
মার্চে ছুটি
১৪ মার্চ দোলযাত্রা, হরিচাঁদ ঠাকুরির জন্মবার্ষিকী ২৭ মার্চ, ইদ-উল-ফিতরের ছুটি ৩১ মার্চ।
এপ্রিল মাসে ছুটি
এপ্রিল মাসে ইদ-উল - ফিতরের ছুটি ১ তারিখ, রামনবমী ৬ এপ্রিল, মহাবীরজয়ন্তী ১০ এপ্রিল। আর বিআর আম্বেদকরের জন্মদিন ১৪ এপ্রিল। বাংলার নববর্ষ ১৫ এপ্রিল। গুডফ্রাইডে ১৮ এপ্রিল।
মে মাসে ছুটি
মে দিবস বৃহস্পতিবার। রবীন্দ্রজয়েন্তী ৯ মে, বুদ্ধপূর্ণিমা ১২ মে।
জুন ও জুলাই
ইদুদ্দোজোহার ছুটি ৬ জুন, রথযাত্রা ২৭ জুন। জুলাই মাসে ৬ তারিখে শুধুমাত্র মহালয়ার ছুটি রয়েছে।
অগস্ট মাসে ছুটি
দুটি ছুটি রাখিবন্ধন ৯ তারিখ আর জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৫ অগস্ট ছুটি থাকবে।
সেপ্টেম্বর
৫ সেপ্টেম্বর
ফাতেহা দোয়াজ দাহাম ৫ সেপ্টেম্বর।
পুজোর ছুটি
২১ সেপ্টেম্বর মহালয়া, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টেবর দুর্গাপুজোর ছুটি। ৬ অক্টোবর লক্ষ্মীপুজো। ভাইফোঁটার ছুটি ২৩ অক্টোবর। ছট পুজোর ছুটি ২৭ অক্টোবর আর ২৮ অক্টোবর।
নভেম্বর
নানকজয়ন্তী ৫ নভেম্বর আর বিরসাা নুণ্ডার জন্মদিন ১৫ নভেম্বর।
ডিসেম্বর
২৫ ডিসেম্বর শুধুমাত্র ক্রিসমাসের ছুটি রয়েছে।