MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ভোটে যুযুধান প্রাক্তন দম্পতি সুজাতা-সৌমিত্রের মোট সম্পদ দেখুন, টাকায় টেক্কা দ্বিতীয় স্ত্রীর

ভোটে যুযুধান প্রাক্তন দম্পতি সুজাতা-সৌমিত্রের মোট সম্পদ দেখুন, টাকায় টেক্কা দ্বিতীয় স্ত্রীর

একটা সময় দুজনেই স্বামী-স্ত্রী ছিলেন। স্বামীর হয়ে স্ত্রীকে প্রচার করতেও দেখা গিয়েছিল। কিন্তু আজ পথ আলাদা সৌমিত্র খান আর সুজাতা মণ্ডলের। দেখুন দুজনের মোট সম্পত্তি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 04 2024, 07:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সৌমিত্র   সুজাতা
Image Credit : Asianet News

সৌমিত্র - সুজাতা

একটা সময় দম্পতি ছিলেন। কিন্তু এখন পথ এতটাই দুজনে দুই দলের প্রার্থী। সৌমিত্র খান বাঁকুড়া বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী আর সুজাতা মণ্ডল তৃণমূলের প্রতীকে লড়াই করছেন। দাম্পত্য বিচ্ছেদও হয়ে গেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
মনোনয়ন দাখিল
Image Credit : Asianet News

মনোনয়ন দাখিল

সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন দাখিল করেছেন সৌমিত্র ও সুজাতা। নির্বাচনী হলফনামা দুজনে তাদের সম্পত্তির হিসেব দিয়েছেন।

310
সুজাতার সম্পত্তি
Image Credit : Asianet News

সুজাতার সম্পত্তি

সম্পত্তির নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে সুজাতা মণ্ডল। গত অর্থবর্ষে আয় ছিল ৪ লক্ষ ৬৩ হাজার ৫৫০ টাকা। হাতে রয়েছে মাত্র ১৮ হাজার টাকা নগদ। শেয়ার বাজারে বিনিয়োগ রয়েছে। বিনিয়োগের পরিমাণ প্রায় ৬১ লক্ষ ৯ হাজার ৭৫৩ টাকা।

410
সুজাতার গাড়ি
Image Credit : Asianet News

সুজাতার গাড়ি

সুজাতার একটি গাড়ি রয়েছে। যার বাজারদর ৪ লক্ষ ৩৫ হাজার টাকা। সাড়ে ২৬ লক্ষ টাকা গয়নার মালিক তিনি। তবে তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই।

510
সৌমিত্রের টাকাকড়ি
Image Credit : Asianet News

সৌমিত্রের টাকাকড়ি

নির্বাচনী হলফনামা অনুযায়ী সৌমিত্রের গত অর্থবর্ষে আয় ছিল ১৬ লক্ষ ৫২ হাজার ৭১২ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগও রয়েছে। সব মিলিয়ে ৪৪ লক্ষ ১৮ হাজার ৮৪৯ টাকা।

610
সৌমিত্রের গাড়ি বাড়ি
Image Credit : Asianet News

সৌমিত্রের গাড়ি বাড়ি

সৌমিত্র খান দুটি গাড়ির মালিক। যার বাজার দল ১২ লক্ষ ৪৫ হাজার টাকা। ৫ লক্ষেরও বেশি টাকার গয়না রয়েছে। ২২ লক্ষ ৬০ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। ঋণ রয়েছে ২২ লক্ষ ৫০ হাজার টাকার।

710
সৌমিত্রের স্ত্রীর সম্পত্তি
Image Credit : Asianet News

সৌমিত্রের স্ত্রীর সম্পত্তি

সুজাতার সঙ্গে বিচ্ছেদের পর সৌমিত্র বিয়ে করেন পারমিতা রায়চৌধুরীকে। তিনি আইনজীবী। গত অর্থবর্ষে তাঁর আয় ছিল ১২ লক্ষ ৭৯ হাজার ৮৯৫ টাকা। নগদ রয়েছে ৭০ হাজার টাকা। তাঁরও দুটি গাড়ি রয়েছে। গয়না রয়েছে প্রায় ৫৮ লক্ষ চাকার।

810
সৌমিত্রর স্ত্রীর স্থাবর সম্পত্তি
Image Credit : Asianet News

সৌমিত্রর স্ত্রীর স্থাবর সম্পত্তি

পারমিতার ব্যাঙ্ক ও বিনিয়োগ মিলিয়ে ৫২ লক্ষ টাকার বেশি। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩ লক্ষ টাকা। ঋণ রয়েছে ২৪ লক্ষেরও বেশি টাকা।

910
সুজাতা -সৌমিত্রের বিয়ে
Image Credit : Asianet News

সুজাতা -সৌমিত্রের বিয়ে

দুজনের বিয়ে হয়েছিল ২০১৬ সালে। তাদের বিচ্ছেদ হয়েছে বছর খানেক আগে।

1010
২০১৯ এ সৌমিত্রর হয়ে প্রচারে সুজাতা
Image Credit : Asianet News

২০১৯ এ সৌমিত্রর হয়ে প্রচারে সুজাতা

২০১৯ সালে সৌমিত্র সস্ত্রিক বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই সময় আদালতের নির্দেশে নির্বাচনী এলাকায় ঢোকার অধিকার ছিল না। কিন্তু সুজাতাই সেই সময় স্বামীর হয়ে প্রচার করেছিলেন। নির্বাচনে জয়ীও হয়েছিলেন সৌমিত্রে। তারপরই বদল শুরু। ২০২১ সালে তৃণমূলে যোগ দেন সুজাতা। ভেঙে যায় দাম্পত্যও।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal: 'বাংলায় দুষ্কৃতী আর ধর্ষকদের ঠাঁই নেই', রতন শেখ এনকাউন্টার নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, কী প্রতিক্রিয়া মন্ত্রীদের
Recommended image2
Birbhum Encounter: ধরা পড়ে পুলিশের দিকে ফের গুলি, পাল্টা নিশানায় শেষ বীরভূমের রতন শেখ
Recommended image3
TMC Vs TMC: ঋতব্রতর পাল্টা ২ ট্রাক নথি পাঠাল মমতার শিবির, আসল তৃণমূল প্রমাণে শক্তি প্রদর্শন কালীঘাটের
Recommended image4
Weather: ঘূর্ণিঝড়েও আটকাচ্ছে না শীতের হাওয়া, উত্তরবঙ্গে হিমের পরশ আর দক্ষিণে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Recommended image5
BJP vs BJP: পানিহাটিতে বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে মৃত ১, শুভেন্দুর হস্তক্ষেপ চাইলেন রত্না দেবনাথ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved