স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি শুভেন্দু অধিকারীকে দিলেন মিথ্যাবাদী তকমা
নবান্নে সাংবাদিক সম্মেলনে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
নবান্নে সাংবাদিক সম্মেলনে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। তিনি জানান বারবার মিথ্যা বলার জন্য তাকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে| এছাড়াও শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী | তিনি জানান অমিত শাহকে চার বার ফোন করার ব্যাপারটা পুরোপুরি মিথ্যা, শুভেন্দুর জনগণের কাছে নাকখত খাওয়া উচিৎ | পাশাপাশি জানান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমান হলে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন |