MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গে শীতের হাওয়ার দাপট,পশ্চিমী ঝঞ্ঝায় ৫-১৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-দার্জিলিং পারদ পতন সর্বত্র

বঙ্গে শীতের হাওয়ার দাপট,পশ্চিমী ঝঞ্ঝায় ৫-১৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-দার্জিলিং পারদ পতন সর্বত্র

Winter Update: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তুরে হাওয়ার দাপট। আপাতত সাত দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 05 2025, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বঙ্গে শীতের হাওয়া
Image Credit : Getty

বঙ্গে শীতের হাওয়া

ঘূর্ণিঝড়ের দাপট কাটার পরই গোটা রাজ্যের সঙ্গে কলকাতার তাপমাত্রা নিম্নগামী। বঙ্গে শীতের হাওয়ার দাপট বাড়ছে। তবে বৃহস্পতিবার রাতের দিকের তাপমাত্রা সামান্য বেড়ে গিয়েছিল। কিন্তু তাতে হতাশ হওয়ার কারণ নেই শীত বিলাসীদের। কারণ আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস তাপমাত্রার পারদ পতন হবে বঙ্গে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কলকাতার তাপমাত্রা
Image Credit : Getty

কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তুরে হাওয়ার দাপট। আপাতত সাত দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কাল থেকে রবিবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা থাকবে নিম্নগামী। তেমনই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে কিছুটা বাড়তে পারে পারদ।

Related Articles

Related image1
SIR 'ভুতুড়ে'ভোটার বাছতে নির্বাচন কমিশনের ৩ পদক্ষেপ, সতর্ক করল BLO-দের
Related image2
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত
35
পশ্চিমী ঝঞ্ঝার দাপট
Image Credit : Getty

পশ্চিমী ঝঞ্ঝার দাপট

দেশের উত্তর পশ্চিমে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ছে। আর সেই কারণেই শীতের দাপট বাড়ছে বঙ্গে। মৌসম ভবনের পূর্বাভাস, শুক্রবার রাত থেকে ১৯ ডিসেম্বর রাত পর্যন্ত গোটা দেশেই প্রভাব বিস্তার করবে শৈত্য বলয়। যার কারণে সপ্তাহ শেষে কলকাতার পারদ ১৪ ডিগ্রিতে নামতে পারে। একটি পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। সেটির অবস্থান পাকিস্তান ও সংলগ্ন জম্মু ও কাশ্মীরে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ ও ত্রিপুরায়। যার কারণে আজ থেকেই বঙ্গে বাড়বে শীতের হাওয়ার দাপট।

45
শিশির ও কুয়াশা
Image Credit : Getty

শিশির ও কুয়াশা

আগামী সাত দিন কলকাতা ও বঙ্গে তেমনভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা আরও কমবে। সকালে শিশির ও মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার-শনিবার সকালে সামান্য কুয়াশা থাকবে। উপকূলে ভারি কুয়াশা থাকতে পারে।

55
দার্জিলিং-এর আবহাওয়া
Image Credit : Asianet News

দার্জিলিং-এর আবহাওয়া

উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ থাকবে। দার্জিলিং-এর তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। মালদার তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি। আগামী ৪-৫ দিন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: CWG 2026 - কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, ঝান্ডু কুমারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
Recommended image2
CJP Kolkata Rally: ছাত্র বিক্ষোভে উত্তাল ধর্মতলা! বিশাল জমায়েতকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং লাঠি, পুলিশের দিকে উড়ে এল জুতো-জলের বোতল
Recommended image3
Weather Update: কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কদিন বৃষ্টি চলবে শহরে?
Recommended image4
Ulta Rath Yatra: গুপ্তিপাড়ার ২৮৬ বছরের উল্টোরথে শুভেন্দু, এই প্রথম মুখ্যমন্ত্রীর উপস্থিতি
Recommended image5
Durga Puja: দুর্গাপুজোর আগে বড় চমক, বিশেষ ট্যুর প্যাকেজের ঘোষণা পর্যটন মন্ত্রীর
Related Stories
Recommended image1
SIR 'ভুতুড়ে'ভোটার বাছতে নির্বাচন কমিশনের ৩ পদক্ষেপ, সতর্ক করল BLO-দের
Recommended image2
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved