MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বড়দিনের আগে কলকাতায় ভরপুর শীতের আমেজ, দক্ষিণবঙ্গে কতটা নামল পারদ?

বড়দিনের আগে কলকাতায় ভরপুর শীতের আমেজ, দক্ষিণবঙ্গে কতটা নামল পারদ?

Winter Alerts In West Bengal:  বড়দিনের আগে বঙ্গে পারদ পতন। পৌষের শুরুতেই দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতে কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়ছে। আর কতটা নামবে পারদ? সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 22 2025, 07:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়া
Image Credit : Asianet News

আজকের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উপর কোনও উল্লেখযোগ্য আবহাওয়া ব্যবস্থা সক্রিয় নেই। ফলে আগামী কয়েকদিন রাজ্যের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের কিছু জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দু অঞ্চলেই দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
Image Credit : Asianet News

অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

তাপমাত্রার ক্ষেত্রেও বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাতের ঠান্ডা আগের মতোই থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় কোনও ঝড় বা সতর্কবার্তাও জারি করা হয়নি। মৎস্যজীবীদের জন্যও এই মুহূর্তে কোনও নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে, আপাতত রাজ্যে স্বাভাবিক ও শুষ্ক শীতের আবহাওয়াই বজায় থাকবে বলে পূর্বাভাস।

36
কবে থেকে কমবে তাপমাত্রা?
Image Credit : Asianet News

কবে থেকে কমবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে বড়দিনে ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের আশা নেই। তবে হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ নামতে পারে। বুধবার থেকে তাপমাত্রা ফের কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দু’ডিগ্রি কমবে তাপমাত্রা। অর্থাৎ বড়দিনেও হাড় হিম করা শীত না থাকলেও ভালোই ঠান্ডা অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

46
কলকাতায় শীতের আমেজ
Image Credit : Asianet News

কলকাতায় শীতের আমেজ

এদিকে কলকাতায় শীতের আমেজ খানিকটা বাড়লেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। সকাল থেকেই হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়তে পরিষ্কার হয়ে যাবে আকাশ। দিনভর শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গে। দৃশ্যমানতা অনেকটা নেমে যেতে পারে কিছু কিছু জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে। কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সর্বত্র হালকা কুয়াশা থাকবে সকালের দিকে।

56
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই উত্তরবঙ্গে। শীতের আমেজ বজায় থাকবে। আগামী সপ্তাহে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে। উত্তরের পার্বত্য এলাকা থেকে সমতল সব জায়গাতেই কাবু করছে শীত। আপাতত সকালে ও রাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।

66
কলকাতার তাপমাত্রা
Image Credit : Getty

কলকাতার তাপমাত্রা

কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা - ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা - ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 5.4 ডিগ্রি সেলসিয়াস কম।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image2
Bhata Hike: পুজোর আগেই সুখবর! ৫০০ টাকা বাড়ল বার্ধক্য, বিধবা ও দিব্যং ভাতা, শর্ত ১টাই
Recommended image3
BJP Warning: দুর্নীতিতে 'জ়িরো টলারেন্স'! হোয়াটসঅ্যাপে কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
Recommended image4
SIR-এ নাম বাদ পড়েও অন্নপূর্ণা-আয়ুষ্মান ভারতের সুবিধে? শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টের
Recommended image5
School Holidays: কাল থেকে টানা ছুটি শুরু রাজ্যের স্কুলগুলোতে, নোটিস জারি শিক্ষা দফতরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved