MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শীতের লড়াইয়ে কালিম্পংকে 'হারালো' বীরভূম, প্রবল ঠান্ডায় জমছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

শীতের লড়াইয়ে কালিম্পংকে 'হারালো' বীরভূম, প্রবল ঠান্ডায় জমছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

এবার প্রবল শীতে উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। কালিম্পং-এর থেকে বেশি ঠান্ডা দক্ষিণবঙ্গের এই জেলায়। ১০ বছরের রেকর্ড শীত। রোজই সর্বনিম্ন তাপমাত্রা পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে। এরই মধ্যে আরও শীত পড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 06 2026, 08:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
প্রবল ঠান্ডায় কাঁপছে বঙ্গ
Image Credit : Asianet News

প্রবল ঠান্ডায় কাঁপছে বঙ্গ

১০ বছরের রেকর্ড শীত। রোজই সর্বনিম্ন তাপমাত্রা পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে। এরই মধ্যে আরও শীত পড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী দুই তিন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈত্য়প্রবাহের পূর্বাভাস দিয়েছে। কয়েকটি জেলায় শীতলতম দিন হবে বলেও জানিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
উত্তরকে টেক্কা দক্ষিণের
Image Credit : Asianet News

উত্তরকে টেক্কা দক্ষিণের

উত্তরবঙ্গ মানেই ঠান্ডা আবহাওয়া। হিমালয়ের হিমেল হাওয়া। কিন্তু এবার উত্তরবঙ্গের সেই হিম শীতল আবহাওয়াকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। আলিপুর হাওয়া অফিসের চাট দেখলেই স্পষ্ট হয়ে যাবে উত্তরবঙ্গের পাহাড়ি এককেকটি এলাকার তাপমাত্রা থেকে নিম্নগামী দক্ষিণবঙ্গের একেকটা স্থানের তাপমাত্রা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিকে এবার কনকনে ঠান্ডা রয়েছে।

Related Articles

Related image1
আর ঠিক কতটা ঠান্ডা পড়বে কলকাতা-সহ বঙ্গে? এবার শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশার সতর্কতা জারি
Related image2
'SIR' নিয়ে মমতা নাটক করছেন, কেন শমীক ভট্টাচার্য এই কথা বললেন তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে
35
শীতল তিলোত্তমা
Image Credit : ANI

শীতল তিলোত্তমা

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৭ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি কম। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এক সপ্তাহেরও বেশি সময় ধরে জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী দিনে ঠান্ডার পরিমাণ আরও বাড়বে বলেও পূর্বাভাস।

45
কালিম্পংকে টেক্কা বীরভূমের
Image Credit : Asianet News

কালিম্পংকে টেক্কা বীরভূমের

শুধু কলকাতা নয়, শীতে কাঁপছে বীরভূম থেকে ঝাড়গ্রাম। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে শীতলতম জেলা ছিল বীরভূম। বীরভূমের সিউড়ি ও শ্রীনিকেতন- দুটি স্থানের তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের শীতলতম স্থান দার্জিলিং। মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি। তবে বীরভূমের থেকে অনেকটাই বেশি তাপমাত্রা কালিম্পং-এর। তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

55
তাপমাত্রায় কালিম্পং-এর থেকে এগিয়ে
Image Credit : Asianet News

তাপমাত্রায় কালিম্পং-এর থেকে এগিয়ে

সর্বনিম্ন তাপমাত্রায় কালিম্পং-এর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কল্যাণী (৭ ডিগ্রি), বর্ধমান (৭.২ ডিগ্রি) দক্ষিণবঙ্গের দুই এলাকা। অন্যদিকে দিঘার তাপমাত্রা ৯.৮ ডিগ্রি। যা কালিম্পং-এর তুলনায় সামান্য বেশি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Forecast: দক্ষিণে স্বস্তি, উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কবে থেকে কমবে বৃষ্টি?
Recommended image2
Nandigram Byelection 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে BJP প্রার্থী চন্দ্রনাথের মা হাসি রথ, রেজিনগরে কে?
Recommended image3
WB Govt Holiday: অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image4
দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Recommended image5
পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Related Stories
Recommended image1
আর ঠিক কতটা ঠান্ডা পড়বে কলকাতা-সহ বঙ্গে? এবার শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশার সতর্কতা জারি
Recommended image2
'SIR' নিয়ে মমতা নাটক করছেন, কেন শমীক ভট্টাচার্য এই কথা বললেন তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved