MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না

৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না

নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে SIR-এর জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এই রাজ্য়ের জন্য় তেমন সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। জানুন কোন রাজ্যের জন্য কতটা সময়সীমা বৃদ্ধ করল কমিশন। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 11 2025, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
SIR প্রক্রিয়া
Image Credit : Asianet News

SIR প্রক্রিয়া

নির্বাচন কমিশনের নির্দেশে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া চলছে। কিন্তু এদিন নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে SIR-এর জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এই রাজ্য়ের জন্য় তেমন সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। জানুন কোন রাজ্যের জন্য কতটা সময়সীমা বৃদ্ধ করল কমিশন।

26
পশ্চিমবঙ্গে বাড়িত সময় নয়
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গে বাড়িত সময় নয়

নির্বাচন কমিশন SIR প্রক্রিয়ার জন্য সময়সীমা আরও একদফা বৃদ্ধি করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আর সময়সীমা বৃদ্ধি করেনি নির্বাচন কমিশন। অর্থাৎ নির্ধারিত সময়ই শেষ হবে বঙ্গের SIR প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রের খবর এই রাজ্য SIR প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে রয়েছে।

36
পশ্চিমবঙ্গে SIR -এর অবস্থা
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গে SIR -এর অবস্থা

পশ্চিমবঙ্গের সিইও দফতরহ সূত্রের খবর, এ রাজ্যে যেভাবে SIR-এর কাজ এগিয়েছে তাতে অতিরিক্ত সময় আর লাগবে না। রাজ্য নির্বাচন কমিশন দফতর জানিয়েছে, SIR-এর মূল কাজ পশ্চিমবঙ্গে প্রায় শেষের দিকে। এই রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তাই দ্রুত গতিতে কাজ হচ্ছে।

46
SIR-এর মেয়াদ বৃদ্ধি
Image Credit : Asianet News

SIR-এর মেয়াদ বৃদ্ধি

তামিলনাড়ু ও গুজরাটকে ১৪ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এনুমারেশন প্রক্রিয়া। খসড়া তালিকা প্রকাশ করতে হবে ১৯ ডিসেম্বরের মধ্যে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই কাজ শেষ করতে হবে ১৮ ডিসেম্বরের ণধ্যে। খসড়া তালিকা প্রকাশ ২৩ ডিসেম্বর।

56
উত্তর প্রদেশে SIR
Image Credit : Asianet News

উত্তর প্রদেশে SIR

১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বেশি সময় পেয়েছে উত্তর প্রদেশ। যোগী আদিত্য়নাথের রাজ্যকে এনুমারেশন ফর্ম ফিলাপ প্রক্রিয়া শেষ করার জন্য ২৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে ৩১ ডিসেম্বর। কেরলের ক্ষেত্রে সময়সীমা আগেই বৃদ্ধি করা হয়েছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করতে হবে ২৩ ডিসেম্বর।

66
সময়সীমা বৃদ্ধির কারণ
Image Credit : google

সময়সীমা বৃদ্ধির কারণ

উত্তরপ্রদেশ বড় রাজ্য। ভোটার সংখ্যা বেশি থাকায় বিএলও-দের চাপ বেশি। তাই এই রাজ্যকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। কেরলে পঞ্চায়েত নির্বাচন চলছিল। আর সেই কারণে প্রথমেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। আন্দামান ও নিকোবরে ডিজিটাইজেশনের কাজ অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। সেই কারণে এই রাজ্যগুলিতে সময় বাড়ান হয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Elections 2026: সবারই পরিবার তৃণমূল সমর্থক, বিজেপি-তে যোগ ৫০ জন তরুণের
Recommended image2
Enforcement Directorate: পুরসভায় নিয়োগ-দুর্নীতির মামলা, মন্ত্রী সুজিত-রথীনকে তলব ইডি-র
Recommended image3
Mamata Banerjee: "বিজেপির কোকিল এসেছে হায়দরাবাদ থেকে! তারাই বিচারকদের আটকে রাখে", বিস্ফোরক মমতা
Recommended image4
West Bengal News: ফের অনুপ্রবেশ! স্বরূপনগর সীমান্ত থেকে দালাল-সহ গ্রেফতার বাংলাদেশী মহিলা
Recommended image5
Central Force: বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে বড় সিদ্ধান্ত, রাজ্যে মোতায়েন থাকবে ৫০০০০ কেন্দ্রীয় বাহিনী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved