MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ভোটার তালিকা সংশোধনের সময়সূচি বদল, খসড়া তালিকা প্রকাশ নিয়েও বড় আপডেট কমিশনের

ভোটার তালিকা সংশোধনের সময়সূচি বদল, খসড়া তালিকা প্রকাশ নিয়েও বড় আপডেট কমিশনের

SIR Date Extended Update: ভোটার তালিকা নিবিড় সমীক্ষায় কাজের সময় সীমা একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 12 2025, 05:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এসআইআর এর কাজের সময়সূচিতে বদল
Image Credit : Gemini AI

এসআইআর-এর কাজের সময়সূচিতে বদল

দেশের ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের সময়সূচি বদল করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলমান বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার সময়সূচিতে পরিবর্তন আনল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের অনুরোধের ভিত্তিতে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
তামিলনাড়ু ও গুজরাটে সময়সীমা বৃদ্ধি
Image Credit : Asianet News

তামিলনাড়ু ও গুজরাটে সময়সীমা বৃদ্ধি

নতুন ঘোষণায় তামিলনাড়ু ও গুজরাটে ভোটার তালিকার গণনার কাজ শেষ হবে ১৪ ডিসেম্বর। এবং খসড়া তালিকা প্রকাশিত হবে ১৯ ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে গণনা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশ ২৩ ডিসেম্বর। উত্তরপ্রদেশে গণনার শেষ দিন ২৬ ডিসেম্বর। এবং খসড়া তালিকা প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর।

Related Articles

Related image1
গালওয়ানের বরফ গলে আরও কাছাকাছি ভারত-চিন, বাণিজ্যিক ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নয়া দিল্লির
Related image2
ঋণ নিয়ে ঘি খাওয়া! পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলার ঋণের প্রস্তাব মঞ্জুর, একগুচ্ছ শর্ত দিলো আইএমএফ
35
কবে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা?
Image Credit : X

কবে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা?

কমিশন জানিয়েছে, পূর্বের সংশোধিত সময়সূচি অনুযায়ী এই ছয়টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের গণনা চলার কথা ছিল ১১ ডিসেম্বর পর্যন্ত এবং খসড়া তালিকা প্রকাশের তারিখ ছিল ১৬ ডিসেম্বর। কিন্তু নতুন পরিস্থিতির কারণে সেই সময়সীমা পরিবর্তন করা হয়েছে। এছাড়াও, গোয়া, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, রাজস্থান ও পশ্চিমবঙ্গের গণনা প্রক্রিয়া শেষ হয়েছে ১১ ডিসেম্বর। এবং এই রাজ্যগুলির খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর।

45
কমিশনের সংশোধিত সময়সূচি
Image Credit : Gemini AI

কমিশনের সংশোধিত সময়সূচি

আগেই সংশোধিত সময়সূচি অনুযায়ী কেরলের গণনা শেষ হচ্ছে ১৮ ডিসেম্বর। এবং খসড়া তালিকা প্রকাশ পাবে ২৩ ডিসেম্বর। নির্বাচন কমিশন জানিয়েছে, যাতে কোনও যোগ্য নাগরিক ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, সে জন্য নতুন ভোটারদের ফর্ম ৬ ও ঘোষণাপত্র পূরণ করে সংশ্লিষ্ট বিএলও-র কাছে জমা দিতে পারবেন। 

55
 চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে?
Image Credit : Asianet News

চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে?

আরও জানা গিয়েছে, অথবা ECINet অ্যাপ ও ভোটার পোর্টাল (https://voters.eci.gov.in/) ব্যবহার করে অনলাইনে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ফেব্রুয়ারি ২০২৬-এ। এই সংশোধিত সময়সূচির ফলে ভোটার তালিকা প্রস্তুতির কাজ আরও সুসংহত ও সময়োপযোগী হবে বলে আশা কমিশনের।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image2
Kolkata Weather News: ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা
Recommended image3
ছেলেকে শাসনের 'বদলা' নিতে শিক্ষককে বেল্ট পেটা করল অভিভাবক, ভাইরাল CCTV ফুটেজ
Recommended image4
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Recommended image5
Ajker Bangla News live: Rain Alert - ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট
Related Stories
Recommended image1
গালওয়ানের বরফ গলে আরও কাছাকাছি ভারত-চিন, বাণিজ্যিক ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নয়া দিল্লির
Recommended image2
ঋণ নিয়ে ঘি খাওয়া! পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলার ঋণের প্রস্তাব মঞ্জুর, একগুচ্ছ শর্ত দিলো আইএমএফ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved