
'ইন্ডিয়া জোটের ভয়েই কেন্দ্র গ্যাসের দাম কমিয়েছে' মন্তব্য ফিরহাদ হাকিমের
ধুপগুড়ি বিধানসভায় উপনির্বাচন নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের। 'ভোট মানুষ দেয় প্রশাসন নয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভয় দেখিয়ে কোন লাভ নেই।' পুর নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে মুখ খুললেন ফিরহাদ। ‘তদন্তে কোন আপত্তি নেই আমাদের।’
ধুপগুড়ি বিধানসভায় উপনির্বাচন নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের। 'ভোট মানুষ দেয় প্রশাসন নয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভয় দেখিয়ে কোন লাভ নেই।' পুর নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে মুখ খুললেন ফিরহাদ। 'তদন্তে কোন আপত্তি নেই আমাদের। কিন্তু কেন্দ্রীয় সংস্থা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে তা দুর্ভাগ্যজনক। দত্তপুকুর বিস্ফোরণ কান্ড নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী। কয়েকজন পুলিশ আধিকারিকের জন্যই বদনাম হচ্ছে সরকারের। ইন্ডিয়া জোটের ভয়েই কেন্দ্র গ্যাসের দাম কমিয়েছে। সামনেই ভোট আসছে, মানুষকে বোকা বানানো যাবেনা।'
Add Asianetnews Bangla as a Preferred Source
