MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নিন্মচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা! উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতিবৃষ্টির সতর্কতা জারি

নিন্মচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা! উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতিবৃষ্টির সতর্কতা জারি

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতিবৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে।

2 Min read
Author : Deblina Dey
Published : Aug 04 2025, 07:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ফের ভারী বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Getty

ফের ভারী বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘুর্ণাবর্ত বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা মুজাফফরপুর, পূর্ণিয়া হয়ে বহরমপুরের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যারফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ক্রমশ বৃষ্টি কমবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

25
বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
Image Credit : Social Media

বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ক্রমশ বৃষ্টি কমবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

Related Articles

Related image1
কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস! জানুন এই সপ্তাহ-সহ অগাষ্টে কেমন থাকবে আবহাওয়া?
Related image2
বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, উত্তর থেকে দক্ষিণ সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
35
উত্তরবঙ্গের অতিবৃষ্টির সর্তকতা
Image Credit : social media

উত্তরবঙ্গের অতিবৃষ্টির সর্তকতা

সোমবার উত্তরবঙ্গের  জেলাতে অতিবৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

45
পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা
Image Credit : social media

পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা

দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা।

55
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি
Image Credit : social Media

বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি

মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা উত্তর দিনাজপুর জেলাতে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
'প্রেম দীর্ঘজীবী'! Valentines Day নজিরবিহীন পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের
Recommended image2
valentines Dayতেই শীতের উদাসী মন! আজ থেকেই বঙ্গে খেলা বদল করবে আবহাওয়া
Recommended image3
বকেয়া ২৫% DA পেতে চরম পদক্ষেপ সরকারি কর্মীদের, আদালত অবমাননার নোটিশ ২ প্রশাসনিক কর্তাকে
Recommended image4
আবারও কোনঠাসা দিলীপ ঘোষ! BJP কর্মী-সমর্থকরা না আসায় পার্টি অফিস উদ্বোধন না করেই ফিরলেন তিনি
Recommended image5
SIR-এর কারণে এবার আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ! শুনানি শেষে শুরু তথ্য যাচাই
Related Stories
Recommended image1
কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস! জানুন এই সপ্তাহ-সহ অগাষ্টে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image2
বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, উত্তর থেকে দক্ষিণ সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved