MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ভোটার তালিকা থেকে একসঙ্গে উধাও ৪০টি পরিবারের নাম, SIR আতঙ্কে কাঁপছে হুগলি

ভোটার তালিকা থেকে একসঙ্গে উধাও ৪০টি পরিবারের নাম, SIR আতঙ্কে কাঁপছে হুগলি

Hooghly SIR Update News: রাজ্যজুড়ে এসআইআর চালু হতেই ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 09 2025, 10:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
একসঙ্গে ভোটার তালিকায় নাম নেই একাধিক পরিবারের
Image Credit : Asianet News

একসঙ্গে ভোটার তালিকায় নাম নেই একাধিক পরিবারের

১,২,৩, নয় ৪০টি পরিবারের নাম নেই ২০০২ এর তালিকায়। চাঞ্চল্য এলাকা জুড়ে। টানা ভোট দিয়ে আসছেন,এসআইআর এর ফর্ম ফিলাপ করতে গিয়ে দেখছেন ২০০২ সালের তালিকায় নাম নেই। হুগলি চুঁচুড়া পুরসভার কেওটা গরবাগান এলাকার চল্লিশটি পরিবারের নাম নেই ২০০২ এর তাকিলায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ভোটার তালিকায় গরমিলের অভিযোগ
Image Credit : ANI

ভোটার তালিকায় গরমিলের অভিযোগ

২০০১ এবং ২০০৪ সালে তাঁরা ভোট দিয়েছেন। গত বছর লোকসভা ভোটও দিয়েছেন যারা। এসআইআর এর জন্য ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা যাচ্ছে তাঁদের নাম নেই। তাই উদ্বেগ তৈরি হয়েছে হুগলি-চুঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ১৯৬ নম্বর বুথের চল্লিশটি পরিবারের। কি করে এমনটা হল বুঝে উঠতে পারছেন না তাঁরা।

Related Articles

Related image1
'বাংলাদেশি মুসলিম ভোট হারানোর ভয়ে এসআইআর নিয়ে রাজনীতি করছে তৃণমূল', শাসক শিবিরকে কটাক্ষ শুভেন্দুর
Related image2
সংশোধিত ভোটার তালিকায় নাম তুলে দিতে হবে CAA-তে আবেদনকারীদের, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
35
কী বলছেন ভুক্তভোগীরা?
Image Credit : Social Media

কী বলছেন ভুক্তভোগীরা?

জানা গিয়েছে, ২০০২ সালে ওই বুথের নম্বর ছিল ৩১। নাম বাদ যাওয়া মানুষদের দাবি, ওই সালের আগের বছর ২০০১-এ তাঁরা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। আবার ২০০৪ সালের লোকসভাতেও তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন।

45
কী বলছে শাসক শিবির?
Image Credit : Asianet News

কী বলছে শাসক শিবির?

এ যাবৎ সব ভোটেই তাঁরা ভোটার হিসেবে অংশ নিয়েছেন। অথচ দেখা যাচ্ছে। ২০০২ সালের প্রকাশিত ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ গিয়েছে। যদিও তাঁদের দাবি, ২০০২ সালে নাম না থাকলে যে যে নথি চাওয়া হয়েছে তাঁর সবই রয়েছে তাঁদের কাছে, তবুও তাঁদের প্রশ্ন এমনটা কেন হল! স্থানীয় তৃণমূল নেতা তারক বিশ্বাস বলেন, ‘’কেন এমন হল বোঝা যাচ্ছে না।যাতে সবার নাম থাকে তার জন্য চেষ্টা করব।''

55
ভোটার তালিকায় নাম তোলা নিয়ে মামলা
Image Credit : Asianet News

ভোটার তালিকায় নাম তোলা নিয়ে মামলা

শুধু তাই নয়, রাজ্য জুড়ে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ। এবার এই নিয়ে সিএএ-তে আবেদনকারীরা যাতে এসআরএর-এর মাধ্যমে সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে পারেন, সেই আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। শনিবার দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
অন্নপূর্ণা যোজনা: অন্নপূর্ণার টাকা বিলিতে ষড়যন্ত্র! বিস্ফোরক দাবি বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের
Recommended image2
Annapurna Yojana: অন্নপূর্ণার টাকা কারা পাবেন? তা নিয়ে সাফ বার্তা শুভেন্দুর, পাশে রচনাও
Recommended image3
Rajnath Singh: বাংলায় এখন উন্নয়নের গন্ধ, শুভেন্দু আসায় সব শুভ হচ্ছে, বললেন রাজনাথ
Recommended image4
হলুদ বোর্ড ফাঁকা, তবুও থামে ট্রেন! পশ্চিমবঙ্গেই রয়েছে ভারতের একমাত্র নামহীন রেলস্টেশন
Recommended image5
Ambuja Neotia Exhibition: অম্বুজা নেওটিয়া গ্রুপের উদ্যোগে শুরু হল তৃতীয় বি. ভি. দোশি স্মারক প্রদর্শনী, অপরুপ শিল্পের ছোঁয়া
Related Stories
Recommended image1
'বাংলাদেশি মুসলিম ভোট হারানোর ভয়ে এসআইআর নিয়ে রাজনীতি করছে তৃণমূল', শাসক শিবিরকে কটাক্ষ শুভেন্দুর
Recommended image2
সংশোধিত ভোটার তালিকায় নাম তুলে দিতে হবে CAA-তে আবেদনকারীদের, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved