MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • আর বসা যাবে না দীঘার বিচে? নতুন নিয়ম জারি রাজ্য সরকারের, মাথায় হাত পর্যটকদের

আর বসা যাবে না দীঘার বিচে? নতুন নিয়ম জারি রাজ্য সরকারের, মাথায় হাত পর্যটকদের

ছোট্ট ছুটির জন্য দীঘা বাঙালির অলটাইম ফেভারিট ডেস্টিনেশন। সপ্তাহান্তে দীঘাতে হওয়া ভিড় সামাল দিতে নাকানি চোবানি খেতে হয় প্রশাসনকে। তার ওপর যদি লম্বা ছুটি পড়ে, তাহলে তো কথাই নেই। কিন্তু এবার দীঘা ঘুরতে গেলে মানতে হবে একগুচ্ছ নিয়ম! জানেন কি?

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Jun 26 2024, 07:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : our own

শহুরে ব্যস্ততা থেকে দুদিনের বিরতি নিয়ে সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য হাতের কাছে দীঘাতেই ভিড় করে কমবেশি সকলেই। সমুদ্রের ধারে বসে হাওয়া আর সঙ্গে মাছ ভাজা খেতে খেতে ছুটি উপভোগ করেননি, এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। দীঘা গেলেই সমুদ্রের ধারে বরাবর চোখে পড়ে প্রচুর অস্থায়ী দোকান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : our own

কোথাও মাছ ভাজা, কোথাও ঝিনুক, শঙ্খের নানান সৌখিন জিনিসপত্র, কোথাও ডাব বিক্রি হতে দেখা যায়। তবে দীঘার এই চেনা পরিচিত দৃশ্য এবার বদলাতে চলেছে। দীঘায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে।

37
Image Credit : our own

বেশ অনেকদিন ধরেই সৈকত নগরীর সৌন্দর্যায়নে বিশেষ নজর দিয়েছে সরকার। সমস্ত মরশুমেই প্রচুর পর্যটক সমাগম হয় দীঘায়। পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় এবং সৈকতের সৌন্দর্য বজায় থাকে তার জন্য এবার বেআইনি দখলদারি রুখতে মাঠে নামল পর্ষদ।

47
Image Credit : our own

সৈকতের ধারে, রাস্তার পাশে অস্থায়ী দোকান, অবৈধ ঝুপড়ি উচ্ছেদ অভিযানে হাত লাগান দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা। দীঘা থানার পুলিশ বাহিনীর সঙ্গে বিচ বরাবর হকারদের তুলে দেওয়া হয়েছে।

57
Image Credit : our own

নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত সৈকতে এবং রাস্তার দু ধারে রাখা যাবে না কোনো অস্থায়ী দোকান। সকলেই জানেন, দীঘায় বর্তমানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরের উদ্বোধন হওয়ার পর দীঘা পর্যটন ব্যবস্থা আরো আকর্ষণীয় হয়ে উঠবে। তার আগে অবৈধ হকারদের দখলদারি রুখতে তৎপর পর্ষদ।

67
Image Credit : our own

দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে জানানো হয়েছে, বিচ বরাবর যে হকাররা বসেন তাদের উঠিয়ে দেওয়া হয়েছে। বেঞ্চ নিয়ে যারা বসেন, যারা ডাব বিক্রি করেন তাদের তুলে দেওয়া হয়েছে।

77
Image Credit : our own

আরও জানানো হয়েছে, জেলা প্রশাসন এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিচে আর কাউকে বসতে দেওয়া হবে না। আগে থেকেই নাকি ব্যবসায়ীদের জানানো হয়েছিল। কিন্তু কোনো নির্দেশেই তারা মান্যতা দেয়নি। তাই এবার পর্ষদকেই নিতে হল কড়া পদক্ষেপ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image2
Bhata Hike: পুজোর আগেই সুখবর! ৫০০ টাকা বাড়ল বার্ধক্য, বিধবা ও দিব্যং ভাতা, শর্ত ১টাই
Recommended image3
BJP Warning: দুর্নীতিতে 'জ়িরো টলারেন্স'! হোয়াটসঅ্যাপে কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
Recommended image4
SIR-এ নাম বাদ পড়েও অন্নপূর্ণা-আয়ুষ্মান ভারতের সুবিধে? শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টের
Recommended image5
School Holidays: কাল থেকে টানা ছুটি শুরু রাজ্যের স্কুলগুলোতে, নোটিস জারি শিক্ষা দফতরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved