MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ ঘোষণা রাজ্যের, ফের দুর্দান্ত সুযোগ মহিলাদের জন্য

লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ ঘোষণা রাজ্যের, ফের দুর্দান্ত সুযোগ মহিলাদের জন্য

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প। এবার ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে।

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Jul 05 2024, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : stockPhoto

রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে।

310
Image Credit : stockPhoto

লক্ষ্মীর ভাণ্ডার এমনি একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে।

410
Image Credit : Social media

এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা। আর তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের জন্য ১০০০ টাকা করে দেওয়া হত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।

510
Image Credit : stockPhoto

তবে এই টাকার পরিমাণ সম্প্রতি ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা। আর যারা ৫০০ টাকা করে পেতেন তারা পাচ্ছেন ১০০০ টাকা। আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হল সরকারের তরফে।

610
Image Credit : our own

আবারো শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন। জুলাই মাসের মাঝামাঝি থেকেই ফের এই প্রকল্পে নতুন করে আবেদন জানানো যাবে।

710
Image Credit : our own

যে সব মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, তারা এবার দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে। কেবলমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবেন।

810
Image Credit : Getty

২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। কোনো সরকরি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না। পরিবারে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে।

910
Image Credit : social media

আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, SC/OBC কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাঙ্কের বই, চাকরির শংসাপত্র, মোবাইল নম্বর। অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যাবে এই প্রকল্পে। অফলাইনে আবেদন করার ক্ষেত্রে নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে ওই ক্যাম্পেই আবেদনপত্রটি জমা করে দিতে হবে।

1010
Image Credit : Asianet News

অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করার পর সেটি ফিল আপ করে নিকট কোনো দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Human Sacrifice: তন্ত্রসাধনার নামে ১৪ বছরের নাবালককে বলি দেওয়ার চেষ্টা!
Recommended image2
Strict Guidelines: কড়া নির্দেশিকা বিজেপি সরকারের, শীর্ষ আধিকারিকদের বিশেষ নির্দেশ নবান্নের
Recommended image3
Summer Vacation: দারুণ খবর! এক ধাক্কায় ছুটি বাড়ল ৫৭ দিন, কবে খুলবে স্কুলগুলো? গরমের ছুটি নিয়ে নয়া বিজ্ঞপ্তি
Recommended image4
Kanyashree Scheme: খারাপ খবর! আর মিলবে না কন্যাশ্রীর ২৫ হাজার! বন্ধ হতে চলেছে প্রকল্প? নয়া আপডেট
Recommended image5
Free Travel For Women: বিনামূল্যে বাসে ভ্রমণ করতে হলে মহিলাদের প্রয়োজন পিংক কার্ড, কীভাবে বানাবেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved