
দিনহাটায় ভরদুপুরে শ্যুটআউট! নিহত যুবক বিজেপির ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক
দিনহাটায় ভরদুপুরে যুবককে গুলি করে খুন। বাড়িতে ঢুকে খুন করল দুষ্কৃতিরা। মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া। বিজেপির ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক নিহত যুবক। দুষ্কৃতিরা বাড়িতে ঢুকে মাথায় গুলি করে বলে অভিযোগ।
দিনহাটায় ভরদুপুরে যুবককে গুলি করে খুন। বাড়িতে ঢুকে খুন করল দুষ্কৃতিরা। মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া। বিজেপির ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক নিহত যুবক। দুষ্কৃতিরা বাড়িতে ঢুকে মাথায় গুলি করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ খুনের পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির অন্তর্দ্বন্দ্বর জেরেই এই খুন, দাবী তৃণমূলের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।