MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ২০২৬-এ কেন পাহাড়ের মতো ঠান্ডা বাংলায়? শেষ কোন বছর হয়েছিল এমন পারদ পতন? প্রকাশ্যে নয়া তথ্য

২০২৬-এ কেন পাহাড়ের মতো ঠান্ডা বাংলায়? শেষ কোন বছর হয়েছিল এমন পারদ পতন? প্রকাশ্যে নয়া তথ্য

পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ, যার ফলে কলকাতা ১৩ বছরের রেকর্ড ভেঙেছে। ২০২৬-এ কেন পাহাড়ের মতো ঠান্ডা বাংলায়? জানালো হাওয়া অফিস। জেনে নিন কী বলল হাওয়া অফিস।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jan 07 2026, 09:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : ANI

ডিসেম্বরের শেষ দিক থেকেই বেড়েছে ঠান্ডা। জানুয়ারি পড়তেই কোল্ড ডে বাংলায়। প্রায় প্রতিদিনই যেন রেকর্ড করছে ঠান্ডা। দফায় দফায় গড়ছে নয়া রেকর্ড। গত ২৪ ঘন্টায় কলকাতা-সহ রাজ্যজুড়ে যেন চলছে শৈত্যপ্রবাহ। এই ঠান্ডায় কাবু সমস্ত রাজ্যবাসী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : ANI

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে পারদ উল্লেখযোগ্যভাগে নিম্নমুখী হয়েছে। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি। বৃহস্পতিবার পর্যন্ত আছে শীতল দিন-র সতর্কতা।

Related Articles

Related image1
ছুটির দিনে হাওয়া বদল দক্ষিণবঙ্গের, চড়ল তাপমাত্রার পারদ, আর কতদিন থাকবে এইরকম আবহাওয়া?
Related image2
কলকাতায় পারদ ১০ ছুঁইছুঁই, সত্যিই কি বরফ পড়বে কলকাতায়? প্রকাশ্যে আবহাওয়া নিয়ে নয়া আপডেট
36
Image Credit : AI Generated

এর আগে ২০১৩ সালে নেমেছিল এতটা পারদ। সে বছর ছিল ৯ ডিগ্রি। জানুয়ারি মাসে শীতলতম দিন ছিল সেবার। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতায় তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি। সূত্রের খবর, এবারের ঠান্ডা ভেঙেছে শেষ ১৩ বছরের রেকর্ড।

46
Image Credit : ANI

এখন প্রশ্ন হল, কেন এবার এমন শীত পড়ল বঙ্গে? আবহাওয়া দফতরের কর্তাদের মতে, মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর-পশ্চিম দিক থেকে আসা কনকনে শীতল হাওয়ার গতি বেড়েছে। যার ফলে তীব্র শীতের অনুভূতি বোঝা যাচ্ছে। আগামী চার দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানা গিয়েছে।

56
Image Credit : ANI

এখন প্রশ্ন হল কদিন চলবে শীতের দাপট? জানা গিয়েছে, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও প্রবল ঠান্ডার দাপট থাকবে। চারদিন পর থেকে ২ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি কম থাকায় দিনভর শীত অনুভূত হবে।

66
Image Credit : ANI

এখন চলবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঘন কুয়াশা ও দুপুরের আগে পর্যন্ত ভারী শিশির পড়ার সম্ভাবনা আছে। তবে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, সমস্ত রাজ্যজুড়ে আরও কয়েকদিন হাড়কাঁপানো শীতের এই স্পেল জারি থাকবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image2
Kolkata Weather News: ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা
Recommended image3
ছেলেকে শাসনের 'বদলা' নিতে শিক্ষককে বেল্ট পেটা করল অভিভাবক, ভাইরাল CCTV ফুটেজ
Recommended image4
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Recommended image5
Ajker Bangla News live: Stree Samman Samriddhi - প্রত্যেক মহিলা পাবেন ৪০ হাজার টাকা, বছর বছর বাড়বেও, ঘোষণা এই দলের
Related Stories
Recommended image1
ছুটির দিনে হাওয়া বদল দক্ষিণবঙ্গের, চড়ল তাপমাত্রার পারদ, আর কতদিন থাকবে এইরকম আবহাওয়া?
Recommended image2
কলকাতায় পারদ ১০ ছুঁইছুঁই, সত্যিই কি বরফ পড়বে কলকাতায়? প্রকাশ্যে আবহাওয়া নিয়ে নয়া আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved