MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উত্তুরে হাওয়ায় বঙ্গে জাঁকিয়ে ঠান্ডায় শীতের আমেজ, সপ্তাহান্তে কতটা নামবে পারদ?

উত্তুরে হাওয়ায় বঙ্গে জাঁকিয়ে ঠান্ডায় শীতের আমেজ, সপ্তাহান্তে কতটা নামবে পারদ?

Kolkata Winter Forecast Update: সপ্তাহান্তে সকাল থেকেই শহরজুড়ে শীতল আবহাওয়া। ভোরের দিকে কাঁপুনি দিয়ে ঠান্ডা বাতাস বইছে। আর কতটা নামবে তাপমাত্রা? রইল বিশদ আপডেট। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 13 2025, 06:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কলকাতার শীতের আপডেট
Image Credit : Getty

কলকাতার শীতের আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ফের ১৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। তাপমাত্রা কিছুটা কমলো। সাতদিন শীতের স্পেল। উত্তুরে হাওয়া বইছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে। আগামী সাত দিনে তাপমাত্রার খুব একটা তারতম্য নেই। ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
স্বাভাবিকের নিচে কলকাতার পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা
Image Credit : Getty

স্বাভাবিকের নিচে কলকাতার পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এছা়ড়াও শ্রীলঙ্কার উপকূলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ১৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। কলকাতায় আজ ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।যদিও সামান্য বেড়েছে তাপমাত্রা। আজ পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে আগামী কয়েক দিন। 

Related Articles

Related image1
৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে
Related image2
রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
36
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

জমিয়ে শীতের আমেজ। তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা/ ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

46
পশ্চিমের জেলায় আরও নামবে পারদ
Image Credit : Getty

পশ্চিমের জেলায় আরও নামবে পারদ

আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া এবং পুরুলিয়াতে। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। সাতদিন উত্তুরে হাওয়ায় শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

56
 উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার পর্যন্ত হতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।

66
কলকাতার তাপমাত্রা
Image Credit : Getty

কলকাতার তাপমাত্রা

মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা, ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ। দিনেও শীতের অনুভূতি। রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। কলকাতায় ফের ১৫ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা। ডিসেম্বরে আজ নিয়ে দু'বার ১৪ ডিগ্রির ঘরে পারদ। আজকে ১৪.৮ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৯৩ শতাংশ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Bypoll Bengal: উপনির্বাচনের দুটি আসনেই প্রার্থী দিল ঋতব্রতপন্থী তৃণমূল! কিন্তু জোড়াফুল প্রতীক নিয়ে এখনও রায় দেয়নি কমিশন
Recommended image2
Nandigram ByElection: উপনির্বাচনে শুভেন্দুর গড়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান, পুরোনোতেই ভরসা মমতার
Recommended image3
Nabanna New Holiday List: বিশ্বকর্মা পুজোর ছুটির দিন বদল, নতুন হলিডে লিস্ট জারি হল নবান্নে, কবে মিলবে ছুটি?
Recommended image4
School Holiday List: টানা ৪ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ছুটি
Recommended image5
WB Weather: উৎসবের মরশুমে ভরপুর বৃষ্টিতে ভিজবে বাংলা? রইল আবহাওয়ার বিরাট আপডেট
Related Stories
Recommended image1
৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে
Recommended image2
রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved