MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • আবেদন করেও মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? এক ক্লিকে জানুন কোথায় আটকে রয়েছে টাকা

আবেদন করেও মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? এক ক্লিকে জানুন কোথায় আটকে রয়েছে টাকা

লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই প্রকল্প দারুণ জনপ্রিয়। কিন্তু আবেদন করেও অনেকে টাকা পাননি। এই ক্ষেত্রে কী করবেন। জেনে নিন।

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Oct 30 2024, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : stockPhoto

মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের পরিকল্পনা গ্রহণ করেছিলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে। সেইমতো প্রতিশ্রুতি দিয়েছিলেন, পুনরায় যদি তিনি মুখ্যমন্ত্রী হন এবং তার দল সরকারে আসে তাহলে এইরকম একটি প্রকল্প চালু করবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : facebook

পরবর্তীতে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পুনরায় শাসক দল তৃণমূল সরকারে আসে এবং মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়।

312
Image Credit : facebook

তিনি মুখ্যমন্ত্রী হতেই শুরু করে দেন তার প্রতিশ্রুতি দেওয়া প্রকল্পগুলি চালু করার কাজ। সেই মতো চালু করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Laksmir Bhandar)।

412
Image Credit : facebook

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হত। পরে তা বাড়িয়ে ১০০০ ও ১২০০ টাকা করা হয়।

512
Image Credit : facebook

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩১ মহিলা সুবিধা পান। নতুন করে এই প্রকল্পের আওতায় আরও ৯ লক্ষ মহিলা যুক্ত হচ্ছেন।

612
Image Credit : facebook

যে ৯ লক্ষ মহিলারা এই প্রকল্পের আওতায় নতুন করে যুক্ত হচ্ছেন তারা সম্প্রতি শেষ হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে নিজেদের আবেদন করেছিলেন এবং তারপর তাদের আবেদন প্রক্রিয়া পরীক্ষা-নিরীক্ষার পর সম্মতি দেওয়া হয়েছে।

712
Image Credit : Asianet News

তবে আবার অনেকেই রয়েছেন যারা বারবার আবেদন করেও এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় কোন টাকা পাননি। এই সকল মহিলারা অনায়াসেই জেনে নিতে পারেন তাদের লক্ষ্মীর ভান্ডার ঠিক কোথায় আটকে রয়েছে।

812
Image Credit : facebook

যারা আবেদন করেও টাকা পাননি তারা তাদের লক্ষ্মীর ভান্ডার কোথায় আটকে রয়েছে জানতে হলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/track-applicant এ যেতে হবে।

912
Image Credit : facebook

এখানে মাত্র একটি নথি দিয়েই আবেদনকারীরা জেনে নিতে পারবেন তাদের আবেদন কোথায় আটকে রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

1012
Image Credit : stockPhoto

উপরিউক্ত লিংকে ক্লিক করার পর দেখা যাবে একটি নতুন পেজ খুলেছে এবং সেখানে আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা আবেদন নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ড নম্বর চাওয়া হচ্ছে। যেকোনো একটি দেওয়ার পর নিচে থাকা ক্যাপচা কোড সঠিকভাবে নির্দিষ্ট বক্সে দিতে হবে এবং তারপর Search অপশনে ক্লিক করতে হবে।

1112
Image Credit : Social media

এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়া হবে আপনি কবে আবেদন করেছিলেন এবং আপনার আবেদন পত্র কবে যাচাই করা হয়েছিল। দেখিয়ে দেওয়া হবে আপনার আবেদন ঠিক কোথায় আটকে রয়েছে।

1212
Image Credit : stockPhoto

এর ফলে বারবার আবেদন করে যদি আপনি টাকা না পান তাহলে তা জানার জন্য এদিক-ওদিক ঘোরাঘুরি করতে হবে না। বরং এই ওয়েবসাইট থেকেই উপযুক্ত কারণ জেনে আপনি পরবর্তী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
Recommended image2
পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি সপ্তম পে কমিশন নিয়ে
Recommended image3
Ajker Bangla News live: Tiranga March - পুলিশের বাধা উড়িয়ে দিল্লির কনট প্লেসে তেরঙ্গা মিছিল, আটক একাধিক
Recommended image4
WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image5
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved