MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যের জন্য আদালত অবমাননার নোটিশ? কী হুঁশিয়ারি দিলেন আইনজীবী

মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যের জন্য আদালত অবমাননার নোটিশ? কী হুঁশিয়ারি দিলেন আইনজীবী

Contempt of court notice to CM Mamata Banerjee: এসএসসিতে নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বেফাঁস মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই কারণে আদালত অবমাননার নোটিশ পাঠালেন আইনজীবী। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Apr 11 2025, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আদালত অবমাননার নোটিশ
Image Credit : Asianet News

আদালত অবমাননার নোটিশ

এসএসসিতে নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বেফাঁস মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই কারণে আদালত অবমাননার নোটিশ পাঠালেন আইনজীবী।

210
আইনজীবীর নোটিশ
Image Credit : Asianet News

আইনজীবীর নোটিশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন দিল্লির আইনজীবী সিদ্ধার্থ দত্ত।

Related Articles

Related image1
আরও চাপ বাড়ল মমতার! এবার আদালত অবমাননার নোটিশ ধারালেন বৈশাখীর আইনজীবী
Related image2
ক্ষমতা দখলে মরিয়া মমতা কি করবেন রদবদল? বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বৈঠক ডেকেছেন নেত্রী
310
আইনজীবীর বক্তব্য
Image Credit : FREEPIK

আইনজীবীর বক্তব্য

দিল্লির আইনজীবী জানিয়েছেন, শীর্ষ আদালতের রায় মেনে নিতে হবে সকলকে। আইনজীবীর কথা মুখ্যমন্ত্রী এই রায় কার্যকর করবেন না বলেও দাবি করেছেন।

410
আইনজীবীর হুঁশিয়ারি
Image Credit : SOCIAL MEDIA

আইনজীবীর হুঁশিয়ারি

দিল্লির আইনজীবী মুখ্যমন্ত্রীকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী যদি নিজের মন্তব্যেরর জন্য প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তাঁর বিরুদ্ধে আদালক অবমাননার মামলা করা হবে.

510
মুখ্যমন্ত্রীকে পাঠানো নোটিশে উল্লেখ
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রীকে পাঠানো নোটিশে উল্লেখ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ পাঠান হয়েছে তাতে নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার কিছু অংশ উল্লেখ করা হয়েছে। নোটিশে লেখা হয়েছে, গত ৭ এপ্রিলের ভাষণে মুখ্যমন্ত্রী বলেছেন, 'কারও চাকরি কাড়ার এই অধিকার কারও নেই। আমাদের প্ল্যান - এ , বি রেডি, সি রেডি,ডি রেডি আই ই রেডি। এই কথা বলার জন্য আমাকে জেলে, হ্যাঁ, ভরে দেওয়া হতে পারে। কিন্তু আই ডোন্ট কেয়ার (আমি পরোয়া করি না)। আপনারা আপনাদের কাজ করুন। কে আপনাদের আটকাচ্ছে? সুপ্রিম কোর্ট? সে ক্ষেত্রে মনে রাখবেন যা-ই বিকল্প হোক, আমরা করব।'

610
নোটিশে আরও উল্লেখ
Image Credit : ANI

নোটিশে আরও উল্লেখ

নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, 'শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য... একটা চক্রান্ত চলছে... একটা পরিকল্পনা চলছে। ৯, ১০, ১১, ১২-তে যাঁরা শিক্ষক, গেটওয়ে অফ হায়ার এডুকেশন তৈরি করছেন, তাঁরা অন্যদের খাতা দেখছেন, তাঁদের মধ্যে গোল্ড মেডেলিস্ট আছেন। তাঁদের জীবনেও ভাল রেজ়াল্ট ছিল। তাঁদের সবাইকে চোর বলে দিচ্ছেন। সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলার অধিকার আপনাকে কে দিল? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি'।

710
নোটিশের প্রতিক্রিয়া
Image Credit : ANI

নোটিশের প্রতিক্রিয়া

এই নোটিশের কোনও প্রতিক্রিয়া এখনও দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়।

810
রাজ্য সরকারের বার্তা
Image Credit : ANI

রাজ্য সরকারের বার্তা

রাজ্য সরকার প্রথম থেকেই আইনি পথে এগোনোর বার্তা দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও সেই কথা বলেছেন বলে জানিয়েছেন মনোজ পন্থ।

910
প্রশাসনিক সূত্র
Image Credit : ANI

প্রশাসনিক সূত্র

নবান্নের প্রশাসনিক সূত্র বলেছে, সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা হবে না বলে আইনজীবী যে দাবি করেছেন, সেরকম কোনও ইঙ্গিত প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়নি।

1010
সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার
Image Credit : ANI

সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

যদিও এসএসসি মামলার রায়ে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যসচিব পন্থ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dipendu Biswas: বিধানসভা নির্বাচনের মুখে দলবদল, তৃণমূল কংগ্রেসে ফিরলেন দীপেন্দু
Recommended image2
Pratikur Rahaman Exclusive: "উনি দলের কর্মী-সমর্থকদের মন বোঝেন না, হুমায়ুনের মন বুঝতে যান!" EXCLUSIVE প্রতিকুর
Recommended image3
Ajker Bangla News Live: Dipendu Biswas - বিধানসভা নির্বাচনের মুখে দলবদল, তৃণমূল কংগ্রেসে ফিরলেন দীপেন্দু
Recommended image4
দারুণ খবর! শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৭০০ টাকা নয়, এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা
Recommended image5
Train Cancellation List: চলছে একাধিক মেরামতির কাজ, হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল হল বহু ট্রেন
Related Stories
Recommended image1
আরও চাপ বাড়ল মমতার! এবার আদালত অবমাননার নোটিশ ধারালেন বৈশাখীর আইনজীবী
Recommended image2
ক্ষমতা দখলে মরিয়া মমতা কি করবেন রদবদল? বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বৈঠক ডেকেছেন নেত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved